সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আলোতে একা হাঁটার থেকে অন্ধকারে বন্ধুর সাথে হাঁটা ভালো

"অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো |"

"জীবন হচ্ছে একটা মারাত্মক ঝুকিপূর্ন ভ্রমণ -নয়তো কিছুই নয়  |"

"সাহিত্য আমার ইউটোপিয়া |শুধু এখানেই আমি অধিকারবঞ্চিত নই |"

"একা আমি কিছু একটা করতে পারি, আর আমরা অনেকে অনেক কিছু করতে পারি |"

"তোমার মাথাকে কখনও নত হতে দিও না, সবসময় উঁচু করে রাখো চোখ বরাবর |"

"আমার মনে হয় আমাদের প্রত্যেকের মধ্যেই এমন একটা ক্ষমতা আছে, যার বলে সৃষ্টির আদি থেকে যা কিছু অনুভূতি আর অভিজ্ঞতার ছাপ পড়েছে মানুষের মনে -তার একটা ধারণা আমরা করতে পারি |"

"পৃথিবীর সেরা সুন্দর জিনিসটি হয়তো আমরা ধরতে পারি না, ছুঁতেও পারি না -কিন্তূ হৃদয় দিয়ে ঠিকই অনুভব করতে পারি |"

"অন্যের মধ্যে যা খারাপ মনে করো, নিজের মধ্যের তা খারাপ মনে করতে শেখো |"

"শিক্ষার চূড়ান্ত ফল হচ্ছে সহনশীলতা |"

"বিশ্বের সবচেয়ে ভালো আর সুন্দর জিনিসগুলো চোখে দেখা যায় না এমনকি ছুঁয়েও দেখা যায় না, সেগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয় |"

"আমি অনেক কিছু পারিনা, তবে কিছু ত পারিই, আর যেটা পারি সেই কাজে আমার ব্যার্থ চলবেই না |"


"এক শব্দে বলা যায়, সাহিত্য আমার ইউটোপিয়া |শুধু এখানেই আমি অধিকারবঞ্চিত নই |আমার বইবন্ধুদের সঙ্গে মিষ্টি, সাবলীল আলাপে ইন্দ্রিয়ের কোনো বাঁধাই দেয়াল তুলে দাঁড়ায় না |তারা আমার সঙ্গে নির্ধিদায়,অসংকোচে কথা বলে |যা কিছু আমি শিখেছি এবং যা কিছু শেখানো হয়েছে আমাকে, ওদের, বিশাল ভালোবাসা আর স্বর্গীয় বদান্যতা'য় পাশে হাস্যকর রকমের মামুলি বলে মনে হয় |"

"যেমন করে একটা গাছের শেকড় মাটির নিচের অন্ধকারে থেকেও টের পায় তার ওপরের অংশের  আনন্দ ,রোদ আর হাওয়া আর পাখির পরশ -প্রকৃতির অনুগ্রহে আমিও তেমনই দেখেছি অনেক অদেখাকে |"

"আমার মনে হয় আমাদের প্রত্যেকের মধ্যেই এমন একটা ক্ষমতা আছে, যার বলে সৃষ্টির আদি থেকে যা কিছু অনুভূতি আর অভিজ্ঞতার ছাপ পড়েছে মানুষের মনে -তার একটা ধারণা আমরা করতে পারি |"

"প্রত্যেক মানুষেরই মনের অতলে রয়ে গেছে সবুজ মাটি আর টলমলে পানির স্মৃতি |অন্ধত্ব কিংবা বধিরতা আমাদের পূর্বপুরুষের দেয়া এ অধিকার লুট করে নিতে পারে  না |উত্তরাধিকারে সূত্রে লব্ধ এ ক্ষমতা অনেকটা ষষ্ঠ ইন্দ্রিয়ের মতো -আত্মার ইন্দ্রিয়, যা একই সঙ্গে দেখে,শোনে এবং অনুভব করে |"

"পৃথিবীর সুন্দর ও শ্রেষ্ঠ সব কিছুই স্পর্শ ও দৃষ্টির অতীতে সেগুলি হৃদয় দিয়ে অনুভব করতে হয় |"

"যারা প্রত্যেক বস্তুর দাম জানেন কিন্তূ কোনো বস্তুরই প্রকৃত মূল্য জানেন না তারাই সমালোচক |"

                            (হেলেন কেলার )

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভীরু কাপুরুষেরা নয়, সাহসীরাই ইতিহাস রচনা করে |

"আমি সব সময় বিশ্বাস করি কাপুরুষ কখনও ইতিহাস রচনা করতে পারে না, ইতিহাস সৃষ্টি করে মানুষ, যাদের মধ্যে সাহস এবং প্রাজ্ঞতা আছে |সাহসিকতা একক, প্রাজ্ঞতা আসে অভিজ্ঞতা থেকে | "  "দ্রুত কিন্তূ কৃত্রিম আনন্দের পিছনে না ছুটে, বরং নিখাদ সাফল্য অর্জনের জন্য আরো বেশি নিবেদিত প্রাণ হও |" "প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন বল  (1)আমি সেরা , (2)আমি করতে পারি, (3)সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে, (4)আমি জয়ী ও (5)আজ দিনটা আমার |" "প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তূ সমালোচনা ব্যক্তিগতভাবে |" "বিজয়ী হওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই মনে করা |তুমি যখন স্বাভাবিক আর সন্দেহ মুক্ত থাকবে তখন তুমি ভালো ফলাফল করতে পারবে |" "যে অন্যদের জানে সে শিক্ষিত |কিন্তূ জ্ঞানী হল সেই ব্যক্তি যে নিজেকে জানে |জ্ঞান ছাড়া শিক্ষা কোন কাজে আসে না |" "একটা বাড়ির তুলনায় একটা দরজা অনেক ছোট |একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট |কিন্তূ একটি চাবিকাঠিই পারে ওই বড় বাড়িটিতে প্রবেশ করাতে |এইভাবে একটি ছোট চিন্তাশীল ...

ঝুঁকি না নিলে সফল হওয়া যায় না

"দ্রুত পরির্বতনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটি মাত্র উপায় আছে আর তা হল ঝুঁকি না নেওয়া।" "আপনার সম্পর্কে একটি মুভিতে কি বলা হল কিংবা আপনি কি বলেছেন, তাতে অন্যরা খুব একটা গুরুত্ব দিবে না। আপনি কি করেছেন, সবাই সেটিই দেখতে চায়" "আমি স্বপ্ন দেখেছিলাম, সেইস্বপ্নে আস্থা ছিল। আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়,সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়। " (মার্ক জাকারবার্গ)