সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মানুষের ভিতরেই শুধু পূর্ণতা রয়েছে

"মানুষের ভিতর পূর্ণতা প্রথম থেকেই আছে তাঁরই প্রকাশ-সাধনকে বলে শিক্ষা |সুতরাং উপদেষ্টার কর্তব্য কেবল পথ থেকে বাধাবিঘ্ন গুলো সরিয়ে দেওয়া |"

"আমি বিশ্বাস করি যে, কেউ কিছু পাওয়ার  উপযুক্ত হলে জগতের কোন শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না |"

" 'আমরা দেহ '-এই ভ্রমই সকল অমঙ্গলের মূল |আদি পাপ বলিয়া যদি কিছু থাকে, ইহাই
সেই পাপ |"

"তুমি যখন নিজের দেহ মাত্র বলিয়া ভাবো, তখন তুমি বিশ্বজগৎ হইতে বিচ্ছিন্ন ;নিজেকে যখন জীব বলিয়া ভাবো, তখন তুমি সেই শাশ্বত মহান জাতির একটি কণিকামাত্র ;আর যখন নিজের আত্মা বলিয়া ভাবো, তখন তুমিই সব কিছু |"

"যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিই নিশ্চয় হৃদিবান নিঃস্বার্থ  প্রেমিক -এ জগতে নাহি তব স্থান |"

"মানুষকে সর্বদা তাহার দুর্বলতার বিষয় ভাবিতে বলা তাহার দুর্বলতার প্রতিকার নয় -তাহার শক্তির কথা স্মরণ করাইয়া দেওয়াই প্রতিকারের উপায় |তাহার মধ্যে যে শক্তি পূর্ব হইতে বিরাজিত, তাহার বিষয় স্মরণ করাইয়া দাও |"

"সাধারণত :ধর্মকে বিচার -বুদ্ধি দ্বারা নিয়মিত করা উচিত |তা না হ'লে ঐ ভাবের অবনতি হয়ে ওটা ভাবুকতামাত্রে পরিণত হ'তে পারে |"

"উঠে দাঁড়াও, শক্ত হও ,দৃপ্ত হও |যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও |আর এটা সবসময় মাথায় রেখো,তুমিই তোমার নিয়তির স্রষ্টা |তোমার যে পরিমান শক্তি প্রয়োজন, সবটা তোমার মধ্যেই রয়েছে |সুতরাং নিজের ভবিষ্যত নিজেই তৈরি করে নাও |"

"বাবার চেয়ে যদি কেউ বাসে ভালো জেনো তা ধোঁকা, মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন তাহলে তুমি বোকা |"

"সারাদিন চলার পথে আপনি যদি কোন বাবার সম্মুখীন না হন, তাহলে ভাববেন আপনি ভুল পথে হাঁটছেন |"

"আমাকে ভালোবাসো অথবা ঘৃণা করো দুটিই কিন্তূ আমার পক্ষে |যদি আমাকে ভালোবাসো আমি থাকবো তোমার হৃদয়ে |যদি আমাকে ঘৃণা করো তাহলে আমি থাকবো তোমার মনে |"

"সর্বদা অপরের কল্যাণ চেষ্টা করিতে গিয়া আমরা নিজেদের ভুলিবার চেষ্টা করিতেছি |এই আত্মবিস্মৃতিই আমাদের জীবনে এক প্রধান শিক্ষার বিষয় |মানুষ মূর্খের মতো মনে করে -স্বার্থপর উপায়ে সে নিজেকে সুখী করিতে পারে |বহুকাল চেষ্টার পর সে অবশেষে বুঝিতে পারে ,প্রকৃত সুখ স্বার্থপরতার নামে এবং সে নিজে ব্যতীত অপর কেহই তাহাকে -সুখী করিতে পারে না |"

"পৃথিবীতে আমাদের সকলেরই জীবন এক বিরামহীন সংগ্রাম | অনেক সময় আমরা আমাদের দুর্বলতা ও কাপুরুষতাকে ক্ষমা ও ত্যাগ বলিয়া ব্যাখ্যা করিতে চাই | কিন্তূ ভিক্ষুকের ত্যাগে কোনো কৃত্তিত্ব নাই |আঘাত করিতে সমর্থ কোন মানুষ যদি সহিয়া যায়, তবে তাহাতে কৃত্তিত্ব আছে ;যাহার কিছু আছে, সে যদি ত্যাগ করে, তবে তাহাতে মহত্ত্ব আছে |"

"আলো-আলো নিয়ে এসো | প্রত্যেকের কাছে জ্ঞানের আলো নিয়ে এসো ; যতদিন না সকলেই ভগবান লাভ করে, ততদিন তোমাদের কাজ শেষ হবে না | দরিদ্রের কাছে আলো নিয়ে চলো, ধনীর কাছে নিয়ে এসো আরও অধিক আলো-করণ দরিদ্রের চেয়ে তার আলোর প্রয়োজন বেশি |এই ভাবে সবার কাছে জ্ঞানের আলো পৌঁছে দাও -বাকি যা,তা প্রভুই করবেন, কারণ তিনিই তো বলেছেন, 'কাজেই তোমার অধিকার, ফলে নয় '|"

                            (স্বামী বিবেকানন্দ )


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভীরু কাপুরুষেরা নয়, সাহসীরাই ইতিহাস রচনা করে |

"আমি সব সময় বিশ্বাস করি কাপুরুষ কখনও ইতিহাস রচনা করতে পারে না, ইতিহাস সৃষ্টি করে মানুষ, যাদের মধ্যে সাহস এবং প্রাজ্ঞতা আছে |সাহসিকতা একক, প্রাজ্ঞতা আসে অভিজ্ঞতা থেকে | "  "দ্রুত কিন্তূ কৃত্রিম আনন্দের পিছনে না ছুটে, বরং নিখাদ সাফল্য অর্জনের জন্য আরো বেশি নিবেদিত প্রাণ হও |" "প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন বল  (1)আমি সেরা , (2)আমি করতে পারি, (3)সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে, (4)আমি জয়ী ও (5)আজ দিনটা আমার |" "প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তূ সমালোচনা ব্যক্তিগতভাবে |" "বিজয়ী হওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই মনে করা |তুমি যখন স্বাভাবিক আর সন্দেহ মুক্ত থাকবে তখন তুমি ভালো ফলাফল করতে পারবে |" "যে অন্যদের জানে সে শিক্ষিত |কিন্তূ জ্ঞানী হল সেই ব্যক্তি যে নিজেকে জানে |জ্ঞান ছাড়া শিক্ষা কোন কাজে আসে না |" "একটা বাড়ির তুলনায় একটা দরজা অনেক ছোট |একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট |কিন্তূ একটি চাবিকাঠিই পারে ওই বড় বাড়িটিতে প্রবেশ করাতে |এইভাবে একটি ছোট চিন্তাশীল ...

আলোতে একা হাঁটার থেকে অন্ধকারে বন্ধুর সাথে হাঁটা ভালো

"অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো |" "জীবন হচ্ছে একটা মারাত্মক ঝুকিপূর্ন ভ্রমণ -নয়তো কিছুই নয়  |" "সাহিত্য আমার ইউটোপিয়া |শুধু এখানেই আমি অধিকারবঞ্চিত নই |" "একা আমি কিছু একটা করতে পারি, আর আমরা অনেকে অনেক কিছু করতে পারি |" "তোমার মাথাকে কখনও নত হতে দিও না, সবসময় উঁচু করে রাখো চোখ বরাবর |" "আমার মনে হয় আমাদের প্রত্যেকের মধ্যেই এমন একটা ক্ষমতা আছে, যার বলে সৃষ্টির আদি থেকে যা কিছু অনুভূতি আর অভিজ্ঞতার ছাপ পড়েছে মানুষের মনে -তার একটা ধারণা আমরা করতে পারি |" "পৃথিবীর সেরা সুন্দর জিনিসটি হয়তো আমরা ধরতে পারি না, ছুঁতেও পারি না -কিন্তূ হৃদয় দিয়ে ঠিকই অনুভব করতে পারি |" "অন্যের মধ্যে যা খারাপ মনে করো, নিজের মধ্যের তা খারাপ মনে করতে শেখো |" "শিক্ষার চূড়ান্ত ফল হচ্ছে সহনশীলতা |" "বিশ্বের সবচেয়ে ভালো আর সুন্দর জিনিসগুলো চোখে দেখা যায় না এমনকি ছুঁয়েও দেখা যায় না, সেগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয় |" "আমি অনেক কিছু পারিনা, তবে কিছু ত পারিই, আর যেটা...

মানুষের বিচার করতে হলে চরিত্র দেখে করা উচিত, গায়ের রং দেখে নয়

"আমার স্বপ্ন আমার চারতে ছেলে একই দেশে বাস করবে, যেখানে গায়ের রং দেখে নয়, চরিত্র দেখে মানুষের বিচার হবে |" "সবকিছুর শেষে আমরা আমাদের শত্রুদের কথা মনে রাখবো না,কিন্তূ বন্ধুর নীরবতা মনে রাখবো|" "মানুষের অগ্রগতি স্বয়ংক্রিয় বা অনিবার্য নয়-বিচারের জন্য প্রতিটি পদক্ষেপ আত্মত্যাগ, আত্মহুতি ও দুঃখ -সংগ্রামের প্রয়োজন |" "আমাদের সীমিত হতাশা স্বীকার করতে,কিন্তূ অসীম আশা হারাবেন না |" "অন্ধকার, অন্ধকারকে দূর করতে পারে না, তার জন্য আলোর প্রয়োজন তেমনি ঘৃণাকে ঘৃণা দ্বারা দূর করা যাবে না, তার জন্য ভালোবাসা দরকার|" "যেকোনো জায়গায় অবিচারই, সর্বদা ন্যায়বিচারের জন্য হুমকি |" "ভালোবাসাই একমাত্র শক্তি যা শত্রুকে বন্ধু করতে পারে |" "স্বাধীনতা কখনও স্বেচ্ছায় নিপীড়িত ব্যক্তি দ্বারা দেওয়া হয় না, এটা নিপীড়িতদের দ্বারা দামী করা আবশ্যক |" "আমাদের ভাইদের মতো একসাথে থাকতে বা বোকাদের মতো একসাথে থাকতে শিখতে হবে|" "আমরা সবাই আলাদা আলাদা জাহাজে আসতে পারি ,কিন্তূ আমরা এখন নৌকায় আছি |" "যদি উড়তে না পার, তবে...