সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কিছু কুৎসিত ঘটনা হঠাৎ করেই ঘটে যায়

"জীবনে কুৎসিত সব ব্যাপারগুলি সহজভাবে
ঘটে যাই | অপরূপ রূপবতী একটা মেয়ে হাসতে হাসতে কঠিন কঠিন কথা বলে"

"প্রথম শ্রেণীর চামচা হচ্ছে যারা স্বার্থ সিদ্ধির জন্যে চামচার ভাব ধরে থাকে | আর তৃতীয় শ্রেণীর চামচা হচ্ছে তারাই যাদের জন্মই হয়েছে চামচা হিসেবে "

"বোকা মানুষ গুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে |কিন্তূ কখনও কাউকে ঠকাতে জানে না |"

"সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে
মিথ্যার মতো সোনায় | মিথ্যা বারবার বলতে হয়,
মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় |"

"যে মানব সন্তান ক্ষুদ্র কামনা জয় করতে পারে
সে বৃহৎ কামনাও জয় করতে পারে |"

"মেয়েদের দুটি জিনিস খুব খারাপ, একটি
হচ্ছে সাহস অন্যটি  গোয়টার্ম|"

"অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন |সবাই ভালোবাসি বলতে পারে |কিন্তূ সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমান করতে পারে না |"

"মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে|সে
চাই তাঁকে খুঁজে বের করুক "

"প্রিয় মানুষের সাথে অভিমান করে কথা
না বলে চুপ করে থাকাও এক ধরণের
 ভালোবাসা, যা বুঝার ক্ষমতা সবার থাকে না|"

"অনেকদিন পর মেয়ে বন্ধুরা একত্রিত হয়ে একটা দারুন ব্যাপার হয় |আচমকা সবার বয়স কমে যায় |প্রতিনিয়ত মনে হয় বেঁচে থাকাটা কি দারুন সুখের ব্যাপার |"

"কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না |ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য |কেউ কারো যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয় |"

"ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভালো |বিয়ে হলে মানুষটা থাকে ভালোবাসা থাকেনা |আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো বা ভালোবাসাটা থাকে,শুধু মানুষটাই থাকে না |মানুষ এবং ভালোবাসা এই দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয় |"

"যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক |কিছুদিন পর সে সেই প্রিয় ব্যাক্তিকে ছাড়া থাকতে শিখে যায় |আর অনেকদিন পরে সে আগের চেয়েও অনেকবেশি খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালোবাসায় জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তূ কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না |"

"অতি ভয়ঙ্কর যে গরল তাহাতেও অমৃত মিশ্রিত থাকে |প্রাণসংহারক গরল |খাদ ছাড়া সোনা হয়না |গরল ছাড়া অমৃতও হয় না |"

"আমাদের সমস্যা হচ্ছে আমাদের যখন গুছিয়ে কথা বলা দরকার তখন টেলিগ্রাফের ভাষায় কথা বলি |আর যখন সার সংক্ষেপ বলা দরকার তখন পাঁচশো পৃষ্ঠার উপন্যাস শুরু করি |"

"আদর্শ মানুষকে কেউ পছন্দ করে না |আদর্শ মানুষ ডিসটিল্ড ওয়াটারের মতো -স্বাদহীন |সমাজ পছন্দ করে অনাদর্শ মানুষকে |যারা ডিসটিল্ড ওয়াটার নয় -কোকাকোলা ও পেপসির মতো মিষ্টি কিন্তূ ঝাঁঝালো |"

"মানুষের মনের ভাব কখনই মুখে প্রতিফলিত হয় না |মুখের ওপর সর্বদা পর্দা থাকে |শুধু মানুষ যখন হাসে তখন পর্দা দূরীভূত হয় |হাস্যরত একজন মানুষের মুখে তার মনের ছায়া দেখা যায় |"


                          (হুমায়ুন আহমেদ )

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভীরু কাপুরুষেরা নয়, সাহসীরাই ইতিহাস রচনা করে |

"আমি সব সময় বিশ্বাস করি কাপুরুষ কখনও ইতিহাস রচনা করতে পারে না, ইতিহাস সৃষ্টি করে মানুষ, যাদের মধ্যে সাহস এবং প্রাজ্ঞতা আছে |সাহসিকতা একক, প্রাজ্ঞতা আসে অভিজ্ঞতা থেকে | "  "দ্রুত কিন্তূ কৃত্রিম আনন্দের পিছনে না ছুটে, বরং নিখাদ সাফল্য অর্জনের জন্য আরো বেশি নিবেদিত প্রাণ হও |" "প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন বল  (1)আমি সেরা , (2)আমি করতে পারি, (3)সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে, (4)আমি জয়ী ও (5)আজ দিনটা আমার |" "প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তূ সমালোচনা ব্যক্তিগতভাবে |" "বিজয়ী হওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই মনে করা |তুমি যখন স্বাভাবিক আর সন্দেহ মুক্ত থাকবে তখন তুমি ভালো ফলাফল করতে পারবে |" "যে অন্যদের জানে সে শিক্ষিত |কিন্তূ জ্ঞানী হল সেই ব্যক্তি যে নিজেকে জানে |জ্ঞান ছাড়া শিক্ষা কোন কাজে আসে না |" "একটা বাড়ির তুলনায় একটা দরজা অনেক ছোট |একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট |কিন্তূ একটি চাবিকাঠিই পারে ওই বড় বাড়িটিতে প্রবেশ করাতে |এইভাবে একটি ছোট চিন্তাশীল ...

আলোতে একা হাঁটার থেকে অন্ধকারে বন্ধুর সাথে হাঁটা ভালো

"অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো |" "জীবন হচ্ছে একটা মারাত্মক ঝুকিপূর্ন ভ্রমণ -নয়তো কিছুই নয়  |" "সাহিত্য আমার ইউটোপিয়া |শুধু এখানেই আমি অধিকারবঞ্চিত নই |" "একা আমি কিছু একটা করতে পারি, আর আমরা অনেকে অনেক কিছু করতে পারি |" "তোমার মাথাকে কখনও নত হতে দিও না, সবসময় উঁচু করে রাখো চোখ বরাবর |" "আমার মনে হয় আমাদের প্রত্যেকের মধ্যেই এমন একটা ক্ষমতা আছে, যার বলে সৃষ্টির আদি থেকে যা কিছু অনুভূতি আর অভিজ্ঞতার ছাপ পড়েছে মানুষের মনে -তার একটা ধারণা আমরা করতে পারি |" "পৃথিবীর সেরা সুন্দর জিনিসটি হয়তো আমরা ধরতে পারি না, ছুঁতেও পারি না -কিন্তূ হৃদয় দিয়ে ঠিকই অনুভব করতে পারি |" "অন্যের মধ্যে যা খারাপ মনে করো, নিজের মধ্যের তা খারাপ মনে করতে শেখো |" "শিক্ষার চূড়ান্ত ফল হচ্ছে সহনশীলতা |" "বিশ্বের সবচেয়ে ভালো আর সুন্দর জিনিসগুলো চোখে দেখা যায় না এমনকি ছুঁয়েও দেখা যায় না, সেগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয় |" "আমি অনেক কিছু পারিনা, তবে কিছু ত পারিই, আর যেটা...

শিক্ষাই হল মানুষের জীবনের উন্নতির বাহন

"পড়াশোনার প্রতি তীব্র আকাঙ্ক্ষা না থাকলে মানুষ জীবনে উন্নতি সাধন করতে পারে না |" "নারী এবং শিশুদের আলাদা ভাবে রক্ষা করা দরকার কারণ তারাই হল এই সমাজের সুঘন্ধিত পুষ্প |" "যৌবন জীবনের সর্বশ্রেষ্ঠ সময়, যৌবনকে কখনো অবহেলা করতে নেই |" "যদি আমাকে একটি গাছ কাটতে 6ঘন্টা সময় দেয়া হয়, তাহলে আমি 4ঘন্টাই কুড়াল ধার দেব|" "যে মানুষ যতটা সুখী হতে চায় সে ততটাই পারে |সুখের কোনো পরিসীমা নেই |ইচ্ছে করলেই সুখকে আমরা আকাশ সমান করে তুলতে পারি |অধিকাংশ জাতিই সুখী হতে পারে যদি তারা সেভাবে মানসিক প্রস্তুতি নেয় |" "তুমি যা -ই হও না কেন, ভাল কিছু হওয়ার চেষ্টা করো |" "যথাস্থানে পা রেখেছো কিনা তা আগে নিশ্চিত হও এরপর দৃঢ়ভাবে দাঁড়াও |" "জনগণের সরকার জনগণের দ্বারা এবং জনগণের জন্যই চালিত হওয়া উচিত |" "পৃথিবীর একজন মানুষ স্বাধীন সত্তা নিয়ে বেঁচে থাকবে তাকে কেন আমরা ক্রীতদাস হিসেবে পরিগণিত করবো? " "সমস্ত মানুষের স্বাধীন চিন্তা করার অধিকারী আছে |আমরা কেউই তার ওই অধিকার কেড়ে নিতে পারি না |" "পৃথিবীর সব মানু...