সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কোনো মানুষই স্বয়ংসম্পূর্ণ নয়

"একসাথে কখনো সবাইকে সুখী করা সম্ভব না |আপনি কখনোই পারবেন না |কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে |আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায় |"
"গভীর প্রেম মানুষকে পুতুল বানিয়ে দেয় |প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন কিংবা প্রেমিকা হয় প্রেমিকের পুতুল |দুজন একসঙ্গে কখনো পুতুল হয় না |কে পুতুল হবে আর কে হবে সূত্রধর টা নির্ভর করে মানসিক ক্ষমতার উপর |মানসিক ক্ষমতা যার বেশী তার হাতেই পুতুলের সুতা |"
"মানব জীবন হল অপেক্ষার জীবন |"
"ভালোলাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে |"
"মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অংক |যতই দিন যাচ্ছে, ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি |"


"কাউকে প্রচন্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরণের দুর্বলতা আছে !নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয় |এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয় |"
"যারা সিগারেট খাই তারা যখন অস্বস্তিকর পরিবেশে পড়ে তখন তাদের সিগারেট ধরাতে ইচ্ছে করে |"
"রিক্সায় চড়ায় একটা rajokito ব্যাপার আছে |মাথা সামান্য উঁচু করলেই আকাশ দেখতে দেখতে যাওয়া যায় |"
"যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখাই সেই প্রকৃত রূপবতী |"
"চোট করে কারো প্রেমে পড়ে যাওয়া কাজের কথা না |অতি রূপবতীদের কারও প্রেমে পড়তে নেই |অন্যেরা তাদের প্রেমে পড়বে, তা -ই নিয়ম |"
"গার্লফ্রেন্ড বিহীন তরুনের পৃথিবীতে বেঁচে থাকা, ঘাসবিহীন মাঠে গরুর পায়চারীর মত |"
"মেয়েদের স্বভাবই হচ্ছে হালকা জিনিস নিয়ে মাতামাতি করা |"
"নোংরা কথা শুনতে নিষিদ্ধ আনন্দ আছে, kotha যত নোংরা ততো মজা |"


"গল্প উপন্যাস হল অল্পবয়সী মেয়েদের মাথা খারাপের মন্ত্র |"
"মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না |মেয়েরা পছন্দ করে অগোছালো মানুষ |"
"যে সব মানুষের নাক সেনসেটিভ হয় তাদের কান কম সেনসেটিভ হয় |প্রকৃতি একটা বেশী দিলে অন্যটা কমিয়ে দেয় |"
"ট্রাফিক জ্যামেরও একটি ভালো দিক আছে |এই সময়ে রাস্তা পারাপার করতে পাড়া যায় |"
"জীবন সহজ নয়, জটিলও নয় -জীবন জীবনের মতো |আমরাই একে সহজ করি জটিল করি |"
"একজন কাছের মানুষ আরেকজন কাছের মানুষকে তখন ভয় করে যখন সে তাকে বুঝতে পারে না |"
"ভালোবাসার কোনো অর্থ বা পরিমান নেই |"

          (হুমায়ুন আহমেদ )

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভীরু কাপুরুষেরা নয়, সাহসীরাই ইতিহাস রচনা করে |

"আমি সব সময় বিশ্বাস করি কাপুরুষ কখনও ইতিহাস রচনা করতে পারে না, ইতিহাস সৃষ্টি করে মানুষ, যাদের মধ্যে সাহস এবং প্রাজ্ঞতা আছে |সাহসিকতা একক, প্রাজ্ঞতা আসে অভিজ্ঞতা থেকে | "  "দ্রুত কিন্তূ কৃত্রিম আনন্দের পিছনে না ছুটে, বরং নিখাদ সাফল্য অর্জনের জন্য আরো বেশি নিবেদিত প্রাণ হও |" "প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন বল  (1)আমি সেরা , (2)আমি করতে পারি, (3)সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে, (4)আমি জয়ী ও (5)আজ দিনটা আমার |" "প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তূ সমালোচনা ব্যক্তিগতভাবে |" "বিজয়ী হওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই মনে করা |তুমি যখন স্বাভাবিক আর সন্দেহ মুক্ত থাকবে তখন তুমি ভালো ফলাফল করতে পারবে |" "যে অন্যদের জানে সে শিক্ষিত |কিন্তূ জ্ঞানী হল সেই ব্যক্তি যে নিজেকে জানে |জ্ঞান ছাড়া শিক্ষা কোন কাজে আসে না |" "একটা বাড়ির তুলনায় একটা দরজা অনেক ছোট |একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট |কিন্তূ একটি চাবিকাঠিই পারে ওই বড় বাড়িটিতে প্রবেশ করাতে |এইভাবে একটি ছোট চিন্তাশীল ...

আলোতে একা হাঁটার থেকে অন্ধকারে বন্ধুর সাথে হাঁটা ভালো

"অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো |" "জীবন হচ্ছে একটা মারাত্মক ঝুকিপূর্ন ভ্রমণ -নয়তো কিছুই নয়  |" "সাহিত্য আমার ইউটোপিয়া |শুধু এখানেই আমি অধিকারবঞ্চিত নই |" "একা আমি কিছু একটা করতে পারি, আর আমরা অনেকে অনেক কিছু করতে পারি |" "তোমার মাথাকে কখনও নত হতে দিও না, সবসময় উঁচু করে রাখো চোখ বরাবর |" "আমার মনে হয় আমাদের প্রত্যেকের মধ্যেই এমন একটা ক্ষমতা আছে, যার বলে সৃষ্টির আদি থেকে যা কিছু অনুভূতি আর অভিজ্ঞতার ছাপ পড়েছে মানুষের মনে -তার একটা ধারণা আমরা করতে পারি |" "পৃথিবীর সেরা সুন্দর জিনিসটি হয়তো আমরা ধরতে পারি না, ছুঁতেও পারি না -কিন্তূ হৃদয় দিয়ে ঠিকই অনুভব করতে পারি |" "অন্যের মধ্যে যা খারাপ মনে করো, নিজের মধ্যের তা খারাপ মনে করতে শেখো |" "শিক্ষার চূড়ান্ত ফল হচ্ছে সহনশীলতা |" "বিশ্বের সবচেয়ে ভালো আর সুন্দর জিনিসগুলো চোখে দেখা যায় না এমনকি ছুঁয়েও দেখা যায় না, সেগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয় |" "আমি অনেক কিছু পারিনা, তবে কিছু ত পারিই, আর যেটা...

শিক্ষাই হল মানুষের জীবনের উন্নতির বাহন

"পড়াশোনার প্রতি তীব্র আকাঙ্ক্ষা না থাকলে মানুষ জীবনে উন্নতি সাধন করতে পারে না |" "নারী এবং শিশুদের আলাদা ভাবে রক্ষা করা দরকার কারণ তারাই হল এই সমাজের সুঘন্ধিত পুষ্প |" "যৌবন জীবনের সর্বশ্রেষ্ঠ সময়, যৌবনকে কখনো অবহেলা করতে নেই |" "যদি আমাকে একটি গাছ কাটতে 6ঘন্টা সময় দেয়া হয়, তাহলে আমি 4ঘন্টাই কুড়াল ধার দেব|" "যে মানুষ যতটা সুখী হতে চায় সে ততটাই পারে |সুখের কোনো পরিসীমা নেই |ইচ্ছে করলেই সুখকে আমরা আকাশ সমান করে তুলতে পারি |অধিকাংশ জাতিই সুখী হতে পারে যদি তারা সেভাবে মানসিক প্রস্তুতি নেয় |" "তুমি যা -ই হও না কেন, ভাল কিছু হওয়ার চেষ্টা করো |" "যথাস্থানে পা রেখেছো কিনা তা আগে নিশ্চিত হও এরপর দৃঢ়ভাবে দাঁড়াও |" "জনগণের সরকার জনগণের দ্বারা এবং জনগণের জন্যই চালিত হওয়া উচিত |" "পৃথিবীর একজন মানুষ স্বাধীন সত্তা নিয়ে বেঁচে থাকবে তাকে কেন আমরা ক্রীতদাস হিসেবে পরিগণিত করবো? " "সমস্ত মানুষের স্বাধীন চিন্তা করার অধিকারী আছে |আমরা কেউই তার ওই অধিকার কেড়ে নিতে পারি না |" "পৃথিবীর সব মানু...