সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আল্লাহ মহান,পবিত্র ও সকল প্রশংসার অধিকারী

"জান্নাতের চাবি হল --আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই|এ সাক্ষ দেয়া |"
"আল্লাহ সুন্দর !তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন |"
"শ্রেষ্ঠ কথা চারটি :1.সুবাহানাল্লাহ --আল্লাহ পবিত্র,
2.আলহামদুলিল্লাহ --সমস্ত প্রশংসা আল্লাহর, 3.লা -ইলাহা ইলাল্লাহ --আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
4.আল্লাহ আকবার --আল্লাহ মহান |"
"যে কেউ এই ঘোষণা দেবে :'আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আর মুহাম্মদ সা: আল্লাহর রসূল'--আল্লাহ তাকে জাহান্নামের জন্যে নিষিদ্ধ করে দেবেন |"
"তুমি মুমিন হবে তখন, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে, আর মন্দ কাজ দেবে মনোকষ্ট |"
"সব কাজের আসল কাজ হল 'ইসলাম ' |"
"কোনো বান্দাহ ততোক্ষণ পর্যন্ত মুসলিম হই না, যতক্ষণ তার মন ও জবান মুসলিম না হয় |"
"পবিত্রতা ঈমানের অর্ধেক |"
"যে পূর্ণ পবিত্র থাকতে চায়, আল্লাহ তাকে পূর্ণ পবিত্র রাখেন |"


"সালাত জান্নাতের চাবি |সালাত হল 'নূর' |সালাত আমার চক্ষু শীতলকারী |পবিত্রতা সালাতের চাবি |সালাত মুমিনের মি'রাজ |যে পরিশুদ্ধ হয় না, তার সালাত হয় না "
"সাত বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় করতে আদেশ করো |কিয়ামতের দিন পয়লা হিসাব নেয়া হবে সালাতের |"
"আল্লাহর অনুগত দাস আর কুফরীর মাঝে মিলন সেতু হলো সালাত ত্যাগ করা |"
"যে ব্যক্তি লোক দেখানোর জন্যে সালাত পড়লো, সে শিরক করলো |"
"সাওম একটি ঢাল |সাওম এবং কুরআন বান্দার জন্যে সুপারিশ করবে |"
"যখন রমজান শুরু হয়, তখন রহমতের দুয়ার খুলে দেওয়া হয় |তোমাদের মাঝে বরকতময় রমজান মাস এসেছে আল্লাহ তোমাদের ওপর এ মাসের সিয়াম সাধনা ফরজ করে দিয়েছেন |"


"হজ্জ্ব ও উমরা পালনকারীরা আল্লাহর মেহমান |"
"আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা সময় দেওয়া গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম |"
"যে লড়ে যায় আল্লাহর বাণীকে বিজয়ী করার জন্যে সেই আল্লাহর পথে জিহাদ করে |"
"অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ |"
"রাত্রে ঘন্টাখানেক জ্ঞান চর্চা করা সারা রাত (ইবাদাত নিয়ত )থাকার চেয়ে উত্তম |"
"যে জ্ঞানের সন্ধানে বের হয়, সে আল্লাহর পথে বের হয় |"
"আমার পড়ে সবচেয়ে বড় দানশীল সে, যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করলো, তারপর তা ছড়িয়ে দিলো |"
"সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব |"
"কুরআনকে আঁকড়ে ধরো তাহলে কখনো বিপদগামী হবে না |"

                [(হযরত মুহাম্মদ (সা:)]

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভীরু কাপুরুষেরা নয়, সাহসীরাই ইতিহাস রচনা করে |

"আমি সব সময় বিশ্বাস করি কাপুরুষ কখনও ইতিহাস রচনা করতে পারে না, ইতিহাস সৃষ্টি করে মানুষ, যাদের মধ্যে সাহস এবং প্রাজ্ঞতা আছে |সাহসিকতা একক, প্রাজ্ঞতা আসে অভিজ্ঞতা থেকে | "  "দ্রুত কিন্তূ কৃত্রিম আনন্দের পিছনে না ছুটে, বরং নিখাদ সাফল্য অর্জনের জন্য আরো বেশি নিবেদিত প্রাণ হও |" "প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন বল  (1)আমি সেরা , (2)আমি করতে পারি, (3)সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে, (4)আমি জয়ী ও (5)আজ দিনটা আমার |" "প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তূ সমালোচনা ব্যক্তিগতভাবে |" "বিজয়ী হওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই মনে করা |তুমি যখন স্বাভাবিক আর সন্দেহ মুক্ত থাকবে তখন তুমি ভালো ফলাফল করতে পারবে |" "যে অন্যদের জানে সে শিক্ষিত |কিন্তূ জ্ঞানী হল সেই ব্যক্তি যে নিজেকে জানে |জ্ঞান ছাড়া শিক্ষা কোন কাজে আসে না |" "একটা বাড়ির তুলনায় একটা দরজা অনেক ছোট |একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট |কিন্তূ একটি চাবিকাঠিই পারে ওই বড় বাড়িটিতে প্রবেশ করাতে |এইভাবে একটি ছোট চিন্তাশীল ...

ঝুঁকি না নিলে সফল হওয়া যায় না

"দ্রুত পরির্বতনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটি মাত্র উপায় আছে আর তা হল ঝুঁকি না নেওয়া।" "আপনার সম্পর্কে একটি মুভিতে কি বলা হল কিংবা আপনি কি বলেছেন, তাতে অন্যরা খুব একটা গুরুত্ব দিবে না। আপনি কি করেছেন, সবাই সেটিই দেখতে চায়" "আমি স্বপ্ন দেখেছিলাম, সেইস্বপ্নে আস্থা ছিল। আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়,সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়। " (মার্ক জাকারবার্গ)

অর্থবহ ছোট শব্দ গুলি বলতেই বেশী সময় লাগে

"হ্যাঁ এবং না কথা দুটো সবেচয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্ত এ কথা দুটো বলতেই বেশী ভাবতে হয়।" "মেয়েদের চোঁখে দুই রকমের অশ্রু থাকে,একটি দুঃখের অপরটি ছলনার। " "আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয় আমাদের কর্মের উপর দন্ডায়মা। " "সবকিছুর উপরে নিজেকে শ্রদ্ধা।" "যত তাড়াতাড়ি আইন পুরুষদের জন্য প্রয়োজন হয়, তারা আর স্বাধীনতার জন্য উপযুক্ত হয় না।" "উদ্বেগ আমাদের কর্ম সঞ্চালনে উচিত এবং বিষন্নতা না। কোন মানুষই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না।" (পিথাগোরাস)