সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জ্ঞানীরাই সর্বদা অধিক সমান্নিত হয়

"জ্ঞানীরা নবীদের উত্তরাধিকারী |"
"জ্ঞানবান আর দুনিয়াদার সমান নয় |"
"সবচেয়ে মন্দ লোক জ্ঞানীদের মধ্যে যারা মন্দ তারা, আর সবচেয়ে ভালো লোক জ্ঞানীদের মধ্যে যারা ভালো তারা |"
"প্রতিটি জ্ঞান তার বাহকের জন্যে বিপদের কারণ, তবে যে সে অনুযায়ী আমল (কাজ)করে তার জন্যে নয় |"
"আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে |"
"শিক্ষাদান করো এবং সহজ করে শিখাও |"
"সুধারণা করা একটা ইবাদাত |"
"অনুমান ও কুধারণা করা থেকে বিরত থাকো, কেননা অনুমান হলো বড় মিথ্যা কথা |"
"যুলম করা থেকে বিরত থাকো|কেননা, কিয়ামতের দিন যুলম অন্ধকারের রূপ নেবে |"
"মযলুমের ফরিয়াদি থেকে আত্মরক্ষা করো |"
"মুমিন মুমিনের ভাই |"
"মুসলমান মুসলমানের ভাই |সে তার ভাইয়ের প্রতি যুলম করেনা এবং তাকে অপমানিতও করেনা |
"মুমিন মুমিনের আয়না |শিক্ষা :আয়না যেমন ময়লা দূর করতে এবং সাজ সৌন্দর্য গ্রহণ করতে সাহায্য করে, তেমনি একজন মুমিনের কর্তব্য তার মুমিন ভাইয়ের দোষ ত্রুটি দূর ও সুন্দর গুণাবলী অর্জন করার কাজে সাহায্য করে |"


"মুমিন মুমিনের সাথে প্রাচীরের গাঁথুনির মত মজবুত সম্পর্ক রাখে |"
"মুমিন ছাড়া অন্যকে সাথী বন্ধু বানাবেনা |"
"যে ভালো কাজের আদেশ করে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করেনা, সে আমার লোক নয় |"
"নিশ্চয় সকল আমল (এর প্রতিদান )নির্ভর করে নিয়াতের উপর, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়াত করে |"
"যেখানেই থাকবে আল্লাহকে ভয় করবে, গোনাহ করার পরপরই সৎকাজ করবে তাতে গোনাহ মাফ করে দেওয়া হবে |আর মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে |"
"লড়াইয়ে ধরাশয়ী করাই বাহাদুরি নয়, মূলত : বাহাদুর সে, যে রাগান্বিত অবস্থায় নিজেকে  নিয়ন্ত্রণে রাখতে পারে |"
"বিপদের প্রথম অবস্থায় নিজেকে সবরই প্রকৃত সবর |"


"তোমাদের কেউ যেনো কখন তার  বাম হাতে  না খায় এবং বাম হাত দ্বারা পানও না করে |কেননা শয়তানই তার বাম হাত দ্বারা খায় ও পান করে |"
"দুনিয়ার কোনো ব্যক্তি যদি অপরের দোষ গোপন করে কিয়ামতের দিন আল্লাহ তাহালা তার দোষ গোপন করবেন  |"
"ব্যক্তি তার বন্ধুর দ্বীনের অনুসারী হয়ে থাকে অতএব তোমাদের প্রত্যেকের দেখা উচিৎ সে কার সাথে বন্ধুত্ব করছে |"
"নিশ্চয় মানুষের মধ্যে আমার নিকট কিয়ামতের দিন সর্বোত্তম সেই ব্যক্তি যে তাদের মধ্যে আমার প্রতি অধিক সালাত (দুরুদ )প্রেরণ করে |"
"দুনিয়া মু'মিনের কারাগার ও কাফিরের জন্য জান্নাত |"
"তোমরা তোমাদের মাঝে যারা নিম্ন তাদের দিকে দৃষ্টি দিবে তোমাদের মাঝে যারা উর্দ্ধে তাদের দিকে তোমরা তাকাবেনা ,আল্লাহর নিয়ামতের তুচ্ছজ্ঞান করার অপেক্ষা ইহাই উত্তম |"

               {( হযরত মুহাম্মদ (সা:)}

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভীরু কাপুরুষেরা নয়, সাহসীরাই ইতিহাস রচনা করে |

"আমি সব সময় বিশ্বাস করি কাপুরুষ কখনও ইতিহাস রচনা করতে পারে না, ইতিহাস সৃষ্টি করে মানুষ, যাদের মধ্যে সাহস এবং প্রাজ্ঞতা আছে |সাহসিকতা একক, প্রাজ্ঞতা আসে অভিজ্ঞতা থেকে | "  "দ্রুত কিন্তূ কৃত্রিম আনন্দের পিছনে না ছুটে, বরং নিখাদ সাফল্য অর্জনের জন্য আরো বেশি নিবেদিত প্রাণ হও |" "প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন বল  (1)আমি সেরা , (2)আমি করতে পারি, (3)সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে, (4)আমি জয়ী ও (5)আজ দিনটা আমার |" "প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তূ সমালোচনা ব্যক্তিগতভাবে |" "বিজয়ী হওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই মনে করা |তুমি যখন স্বাভাবিক আর সন্দেহ মুক্ত থাকবে তখন তুমি ভালো ফলাফল করতে পারবে |" "যে অন্যদের জানে সে শিক্ষিত |কিন্তূ জ্ঞানী হল সেই ব্যক্তি যে নিজেকে জানে |জ্ঞান ছাড়া শিক্ষা কোন কাজে আসে না |" "একটা বাড়ির তুলনায় একটা দরজা অনেক ছোট |একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট |কিন্তূ একটি চাবিকাঠিই পারে ওই বড় বাড়িটিতে প্রবেশ করাতে |এইভাবে একটি ছোট চিন্তাশীল ...

আলোতে একা হাঁটার থেকে অন্ধকারে বন্ধুর সাথে হাঁটা ভালো

"অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো |" "জীবন হচ্ছে একটা মারাত্মক ঝুকিপূর্ন ভ্রমণ -নয়তো কিছুই নয়  |" "সাহিত্য আমার ইউটোপিয়া |শুধু এখানেই আমি অধিকারবঞ্চিত নই |" "একা আমি কিছু একটা করতে পারি, আর আমরা অনেকে অনেক কিছু করতে পারি |" "তোমার মাথাকে কখনও নত হতে দিও না, সবসময় উঁচু করে রাখো চোখ বরাবর |" "আমার মনে হয় আমাদের প্রত্যেকের মধ্যেই এমন একটা ক্ষমতা আছে, যার বলে সৃষ্টির আদি থেকে যা কিছু অনুভূতি আর অভিজ্ঞতার ছাপ পড়েছে মানুষের মনে -তার একটা ধারণা আমরা করতে পারি |" "পৃথিবীর সেরা সুন্দর জিনিসটি হয়তো আমরা ধরতে পারি না, ছুঁতেও পারি না -কিন্তূ হৃদয় দিয়ে ঠিকই অনুভব করতে পারি |" "অন্যের মধ্যে যা খারাপ মনে করো, নিজের মধ্যের তা খারাপ মনে করতে শেখো |" "শিক্ষার চূড়ান্ত ফল হচ্ছে সহনশীলতা |" "বিশ্বের সবচেয়ে ভালো আর সুন্দর জিনিসগুলো চোখে দেখা যায় না এমনকি ছুঁয়েও দেখা যায় না, সেগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয় |" "আমি অনেক কিছু পারিনা, তবে কিছু ত পারিই, আর যেটা...

শিক্ষাই হল মানুষের জীবনের উন্নতির বাহন

"পড়াশোনার প্রতি তীব্র আকাঙ্ক্ষা না থাকলে মানুষ জীবনে উন্নতি সাধন করতে পারে না |" "নারী এবং শিশুদের আলাদা ভাবে রক্ষা করা দরকার কারণ তারাই হল এই সমাজের সুঘন্ধিত পুষ্প |" "যৌবন জীবনের সর্বশ্রেষ্ঠ সময়, যৌবনকে কখনো অবহেলা করতে নেই |" "যদি আমাকে একটি গাছ কাটতে 6ঘন্টা সময় দেয়া হয়, তাহলে আমি 4ঘন্টাই কুড়াল ধার দেব|" "যে মানুষ যতটা সুখী হতে চায় সে ততটাই পারে |সুখের কোনো পরিসীমা নেই |ইচ্ছে করলেই সুখকে আমরা আকাশ সমান করে তুলতে পারি |অধিকাংশ জাতিই সুখী হতে পারে যদি তারা সেভাবে মানসিক প্রস্তুতি নেয় |" "তুমি যা -ই হও না কেন, ভাল কিছু হওয়ার চেষ্টা করো |" "যথাস্থানে পা রেখেছো কিনা তা আগে নিশ্চিত হও এরপর দৃঢ়ভাবে দাঁড়াও |" "জনগণের সরকার জনগণের দ্বারা এবং জনগণের জন্যই চালিত হওয়া উচিত |" "পৃথিবীর একজন মানুষ স্বাধীন সত্তা নিয়ে বেঁচে থাকবে তাকে কেন আমরা ক্রীতদাস হিসেবে পরিগণিত করবো? " "সমস্ত মানুষের স্বাধীন চিন্তা করার অধিকারী আছে |আমরা কেউই তার ওই অধিকার কেড়ে নিতে পারি না |" "পৃথিবীর সব মানু...