সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অসীম প্রেমের মধ্যেই মুক্তি নিহিত

"ক্ষুদ্র লইয়াই বৃহৎ, সীমাকে লইয়াই অসীম, প্রেমকে লইয়াই মুক্তি |প্রেমের আলো যখনই পাই তখনই যেখানে চোখ মেলি সেখানেই দেখি, সীমার মধ্যে সীমা নাই |"
"নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞনতার মতো অজ্ঞান আর তো কিছু নাই |"
"নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তূ বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় |"
"চোখ কতটুকুই দেখে কান কতটুকুই শোনে স্পর্শ কতটুকুই বোধ করে |কিন্তূ মন এই আপন ক্ষুদ্রতাকে কেবলই ছাড়িয়ে যাচ্ছে |"
"মন দিয়ে মন বোঝা যায়, গভীর বিশ্বাস শুধু নীরব প্রাণের কথা টেনে নিয়ে আসবে |"
"অতীতকাল যত বড় কালই হ'ক নিজের সম্বন্ধে বর্তমান কালের একটা স্পর্ধা থাকা উচিত |মনে থাকা উচিৎ তার মধ্যে জয় করবার শক্তি আছে |"
"মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন |"



"কখনো বা চাঁদের আলোতে কখনো বসন্তসমীকরণে সেই ত্রিভূবনজয়ী, অপারোরহস্যময়ী আনন্দ -মুরতিখানি জেগে ওঠে মনে |"
"প্রত্যেকটা মন আর একটা মনকে খুঁজিতেছে নিজের ভাবনার ভার নামাইয়া দিবার জন্য ,নিজের মনের ভাবকে অন্যের মনে ভাবিতে করিবার জন্য |"
"অনুগ্রহ দুঃখ করে, দিই, নাহি পাই |করনা কহেন  আমি দিই, নাহি চাই |"
"দীর্ঘ আয়ু দীর্ঘ অভিশাপ বিচ্ছেদের তাপ নাশে সেই বড়ো তাপ |"
"যে পুরুষ অসংশোয়ে অকুণ্ঠিতভাবে নিজেকে প্রচার করিতে পারে সেই সমর্থ পুরুষ সহজেই নারীর দৃষ্টি আকর্ষণ করিতে পারে |"
"প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না |"
"ভাবিতেছিলাম উঠি কি না উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি তন্দ্রা -উড়িয়া মাজিয়া, এমন সময়ে, ঈশান, তোমার বিষাণ উঠেছে বাজিয়া |"


"অসীম সে চাহে সীমার নিবিড় সঙ্গ সীমা হতে চায় অসীমের মাঝে হারা |"
"শর ভাবে, ছুটি চলি, আমি তো স্বাধীন, ধনুকটা একটাই বন্ধ চিরদিন |ধনু হেসে বলে ,শর, জান না সে কথা -আমারি অধীন জেনো তব স্বাধীনতা|"
"যৌবনের শেষে শুভ্র শরৎকালের নেই একটি গভীর প্রশান্ত প্রগাঢ় সুন্দর বয়স আসে যখন জীবনের শেষে ফল ফলিবার এবং শস্য পাকিবার সময় |"
"আমার কথার অধীন, প্রধার অধীন অসংখ্যপ্রবৃত্তির অধীন |"
"কখনো বা চাঁদের আলোতে কখনো বসন্তসমীকরণে সেই ত্রিভূবনজয়ী, অপাররহস্যময়ী আনন্দ -মুরতিখানি জেগে উঠে মনে |"
"ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে ;ভার দিল বকুলের গন্ধে |"

                      (রবীন্দ্রনাথ ঠাকুর )

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভীরু কাপুরুষেরা নয়, সাহসীরাই ইতিহাস রচনা করে |

"আমি সব সময় বিশ্বাস করি কাপুরুষ কখনও ইতিহাস রচনা করতে পারে না, ইতিহাস সৃষ্টি করে মানুষ, যাদের মধ্যে সাহস এবং প্রাজ্ঞতা আছে |সাহসিকতা একক, প্রাজ্ঞতা আসে অভিজ্ঞতা থেকে | "  "দ্রুত কিন্তূ কৃত্রিম আনন্দের পিছনে না ছুটে, বরং নিখাদ সাফল্য অর্জনের জন্য আরো বেশি নিবেদিত প্রাণ হও |" "প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন বল  (1)আমি সেরা , (2)আমি করতে পারি, (3)সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে, (4)আমি জয়ী ও (5)আজ দিনটা আমার |" "প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তূ সমালোচনা ব্যক্তিগতভাবে |" "বিজয়ী হওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই মনে করা |তুমি যখন স্বাভাবিক আর সন্দেহ মুক্ত থাকবে তখন তুমি ভালো ফলাফল করতে পারবে |" "যে অন্যদের জানে সে শিক্ষিত |কিন্তূ জ্ঞানী হল সেই ব্যক্তি যে নিজেকে জানে |জ্ঞান ছাড়া শিক্ষা কোন কাজে আসে না |" "একটা বাড়ির তুলনায় একটা দরজা অনেক ছোট |একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট |কিন্তূ একটি চাবিকাঠিই পারে ওই বড় বাড়িটিতে প্রবেশ করাতে |এইভাবে একটি ছোট চিন্তাশীল ...

ঝুঁকি না নিলে সফল হওয়া যায় না

"দ্রুত পরির্বতনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটি মাত্র উপায় আছে আর তা হল ঝুঁকি না নেওয়া।" "আপনার সম্পর্কে একটি মুভিতে কি বলা হল কিংবা আপনি কি বলেছেন, তাতে অন্যরা খুব একটা গুরুত্ব দিবে না। আপনি কি করেছেন, সবাই সেটিই দেখতে চায়" "আমি স্বপ্ন দেখেছিলাম, সেইস্বপ্নে আস্থা ছিল। আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়,সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়। " (মার্ক জাকারবার্গ)

অর্থবহ ছোট শব্দ গুলি বলতেই বেশী সময় লাগে

"হ্যাঁ এবং না কথা দুটো সবেচয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্ত এ কথা দুটো বলতেই বেশী ভাবতে হয়।" "মেয়েদের চোঁখে দুই রকমের অশ্রু থাকে,একটি দুঃখের অপরটি ছলনার। " "আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয় আমাদের কর্মের উপর দন্ডায়মা। " "সবকিছুর উপরে নিজেকে শ্রদ্ধা।" "যত তাড়াতাড়ি আইন পুরুষদের জন্য প্রয়োজন হয়, তারা আর স্বাধীনতার জন্য উপযুক্ত হয় না।" "উদ্বেগ আমাদের কর্ম সঞ্চালনে উচিত এবং বিষন্নতা না। কোন মানুষই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না।" (পিথাগোরাস)