"মিথ্যার ও মহত্ত্ব আছে। হাজার হাজার মানুষকে
পাগল করিয়া দিতে পারে মিথ্যার মোহ। চিরকালের
জন্যে সত্য হইয়াও থাকিতে পারে মিথ্যা। "
"অন্ধকারে যে বাস করে মৃদু আলোতে তাহার
চোখ ঝলসাইয়া যায়।"
"মেয়ে মানুষ এরকম হয়,ওরকম হয়,
সবরকম হয়,সুধু মনের মত হয় না। "
"কেহ বিশ্বাস করে,কেহ করে না।যে বিশ্বাস
করে সেও সত্য-মিথ্যা যাচাই করে না,যে
অবিশ্বাস করে সেও না। বিশ্বাস-অবিশ্বাসের
প্রশ্নটা নির্ভর করে মানুষের খুশির উপর।"
"মনে পাপ থাকার এই একটা লক্ষণ। মনে
হয়,সকলে বুঝি সব জানে। "
" নদীর মত নিজের খুশিতে গড়া পথে কি
মানুষের জীবনের স্রোত বহিতে পারে? মানুষের
হাতে কাটা খালে তার গতি,এক অজানা শক্তির
অনিবার্য ইংগিতে। মধ্যাকর্ষণের মত যা চিরন্তন
অপরিবর্তনী। "
(মানিক বন্দ্যোপাধ্যায়)
"আমি সব সময় বিশ্বাস করি কাপুরুষ কখনও ইতিহাস রচনা করতে পারে না, ইতিহাস সৃষ্টি করে মানুষ, যাদের মধ্যে সাহস এবং প্রাজ্ঞতা আছে |সাহসিকতা একক, প্রাজ্ঞতা আসে অভিজ্ঞতা থেকে | " "দ্রুত কিন্তূ কৃত্রিম আনন্দের পিছনে না ছুটে, বরং নিখাদ সাফল্য অর্জনের জন্য আরো বেশি নিবেদিত প্রাণ হও |" "প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন বল (1)আমি সেরা , (2)আমি করতে পারি, (3)সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে, (4)আমি জয়ী ও (5)আজ দিনটা আমার |" "প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তূ সমালোচনা ব্যক্তিগতভাবে |" "বিজয়ী হওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই মনে করা |তুমি যখন স্বাভাবিক আর সন্দেহ মুক্ত থাকবে তখন তুমি ভালো ফলাফল করতে পারবে |" "যে অন্যদের জানে সে শিক্ষিত |কিন্তূ জ্ঞানী হল সেই ব্যক্তি যে নিজেকে জানে |জ্ঞান ছাড়া শিক্ষা কোন কাজে আসে না |" "একটা বাড়ির তুলনায় একটা দরজা অনেক ছোট |একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট |কিন্তূ একটি চাবিকাঠিই পারে ওই বড় বাড়িটিতে প্রবেশ করাতে |এইভাবে একটি ছোট চিন্তাশীল ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন