সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অযোগ্য নেতৃত্ব দেশ ও দেশের মানুষের অমঙ্গলই বয়ে আনে

"অযোগ্য নেতৃত্ব, নীতিহীন নেতা ও কাপুরুষ
রাজনীতিবিদদের সাথে কোনোদিন একসাথে
হয়ে দেশের কাজে নামতে নেই|তাতে দেশসেবার
চেয়ে দেশের ও জনগনের সর্বনাশই বেশী হয় |"

নিজের ছেলেও অনেক দিন না দেখলে ভুলে যাই !
আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েকমাস|রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্মীয়স্বজন
ছেলেমেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ তা কে বুজবে?
মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যাই |"

"আমাদের দেশ স্বাধীন দেশ |
ভারত হোক, আমেরিকা হোক, রাশিয়া হোক, গ্রেট ব্রিটেন হোক কারো এমন শক্তি নেই যে, আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষন আমার দেশের অভ্যন্তরীন ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে |"

"আমি আমার জন্মদিনের উৎসব পালন করি না |
এই দুঃখিনী বাংলায় আমার জন্মদিনই-বা কি আর মৃত্যুদিনই-বা কি? "

"সরকারি কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে |তাঁরা জনগণের খাদেম, সেবক, ভাই |
তাঁরা জনগণের বাপ্, জনগণের ভাই, জনগণের সন্তান |তাঁদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে |"

"বাংলার উর্বর মাটিতে যেমন সোনা ফলে,
ঠিক তেমনি পরগাছও জন্মায় !একইভাবে
বাংলাদেশবাংলাদেশে কতকগুলো রাজনৈতিক
পরগাছা রয়েছে, যারা বাংলার মানুষের বর্তমান
দুঃখ দুর্দশার জন্য দায়ী |"

"আমলা নয় মানুষ সৃষ্টি করুন |"

"আমি জনগণেরই একজন, আমার জন্ম দিনই কি, আর মৃত্যু দিনই কি? আমার জনগণের জন্য আমার জীবন ও মৃত্যু |"

"সাম্প্রদায়িকতা যার মনের মধ্যে আছে সে হলো বন্য জীবের সমতূল্য |"

'আমাদেরকে সোনার দেশের সোনার মানুষ হতে হবে |"

"আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না |"

"রাজনীতি করতে হলে নীতি থাকতে হয় |সত্য কথা বলার সাহস থাকতে হয় | বুকে আর মুখে আলাদা না হওয়াই উচিত |"

"আমি মানুষকে মানুষ হিসেবেই দেখি রাজনীতিতে আমার কাছে মুসলমান, হিন্দু ও খ্রিস্টান বলে কিছু নাই সকলেই মানুষ |"

"যে মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত ;কেউ তাকে মারতে পারে না |"

"শ্রমিকদের সম্মান দিয়ে কথা বলুন ,তাঁদের পরিশ্রমে আমার আপনার বেতন হয় |"

"আমি পাকিস্তানিদের সাবধান করে দিয়েছিলাম ,বাংলা শুধুমাত্র নরম পলিমাটির দেশই নয় ;বাংলাদেশের এই নরম মাটিই চৈত্র মাসে পাথরের মতো শক্ত  হয়ে যায় |এই বাংলাদেশ তিতিতুমীরের বাংলাদেশ, সুভাষ বসুর বাংলাদেশ, ফজলুল হকের বাংলাদেশ, সোহরাওয়ার্দীর বাংলাদেশ ,সূর্য সেনের বাংলাদেশ |"

"রাষ্ট্রভাষা আন্দোলন শুধুমাত্র ভাষার আন্দোলন ছিল না, বাঙালির অর্থনৈতিক ,রাজনৈতিক ,সাংস্কৃতিক তথা সার্বিক স্বাধিকার প্রতিষ্ঠার প্রশ্ন এর সাথে জড়িত ছিল |"

"বাংলার মাটি দুর্জয় ঘাঁটি জেনে নিক দুর্বিত্তেরা |"


             (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান )

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভীরু কাপুরুষেরা নয়, সাহসীরাই ইতিহাস রচনা করে |

"আমি সব সময় বিশ্বাস করি কাপুরুষ কখনও ইতিহাস রচনা করতে পারে না, ইতিহাস সৃষ্টি করে মানুষ, যাদের মধ্যে সাহস এবং প্রাজ্ঞতা আছে |সাহসিকতা একক, প্রাজ্ঞতা আসে অভিজ্ঞতা থেকে | "  "দ্রুত কিন্তূ কৃত্রিম আনন্দের পিছনে না ছুটে, বরং নিখাদ সাফল্য অর্জনের জন্য আরো বেশি নিবেদিত প্রাণ হও |" "প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন বল  (1)আমি সেরা , (2)আমি করতে পারি, (3)সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে, (4)আমি জয়ী ও (5)আজ দিনটা আমার |" "প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তূ সমালোচনা ব্যক্তিগতভাবে |" "বিজয়ী হওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই মনে করা |তুমি যখন স্বাভাবিক আর সন্দেহ মুক্ত থাকবে তখন তুমি ভালো ফলাফল করতে পারবে |" "যে অন্যদের জানে সে শিক্ষিত |কিন্তূ জ্ঞানী হল সেই ব্যক্তি যে নিজেকে জানে |জ্ঞান ছাড়া শিক্ষা কোন কাজে আসে না |" "একটা বাড়ির তুলনায় একটা দরজা অনেক ছোট |একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট |কিন্তূ একটি চাবিকাঠিই পারে ওই বড় বাড়িটিতে প্রবেশ করাতে |এইভাবে একটি ছোট চিন্তাশীল ...

ঝুঁকি না নিলে সফল হওয়া যায় না

"দ্রুত পরির্বতনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটি মাত্র উপায় আছে আর তা হল ঝুঁকি না নেওয়া।" "আপনার সম্পর্কে একটি মুভিতে কি বলা হল কিংবা আপনি কি বলেছেন, তাতে অন্যরা খুব একটা গুরুত্ব দিবে না। আপনি কি করেছেন, সবাই সেটিই দেখতে চায়" "আমি স্বপ্ন দেখেছিলাম, সেইস্বপ্নে আস্থা ছিল। আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়,সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়। " (মার্ক জাকারবার্গ)

অর্থবহ ছোট শব্দ গুলি বলতেই বেশী সময় লাগে

"হ্যাঁ এবং না কথা দুটো সবেচয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্ত এ কথা দুটো বলতেই বেশী ভাবতে হয়।" "মেয়েদের চোঁখে দুই রকমের অশ্রু থাকে,একটি দুঃখের অপরটি ছলনার। " "আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয় আমাদের কর্মের উপর দন্ডায়মা। " "সবকিছুর উপরে নিজেকে শ্রদ্ধা।" "যত তাড়াতাড়ি আইন পুরুষদের জন্য প্রয়োজন হয়, তারা আর স্বাধীনতার জন্য উপযুক্ত হয় না।" "উদ্বেগ আমাদের কর্ম সঞ্চালনে উচিত এবং বিষন্নতা না। কোন মানুষই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না।" (পিথাগোরাস)