সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মানুষ তথা পক্ষীকুল জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে

"সব পাখি জোড়ায় জোড়ায় ওড়ে |পক্ষিকুলে শুধুমাত্র চিলকেই নিঃসঙ্গ উড়তে দেখা যায়  | নিঃসঙ্গতার আনন্দের সাথে এই পাখিটার হয়তো বা পরিচয় আছে |"
"সত্য কথাগুলো সব সময় বক্তৃতার মত সোনায়, মিথ্যাগুলো সোনায় কবিতার মত |"
"সমস্ত জীব-জন্তু ও পশু -পাখির জীবনের বেশীর ভাগ সময় কেটে যায় নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে গিয়ে |মানুষের জন্যও এটা সত্যি |আমরাও নিরাপদ আশ্রয় খুঁজি |"
"প্রতিটা মেয়ে হয়তো তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না |কিন্তূ প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে |"
"বর্তমানটাই সত্যি |অতীত কিছু না, ভবিষ্যৎ তো দূরের ব্যাপার |আমরা বাস করি অতীতেও না, ভবিষ্যতেও না |"
"চাঁদনী পসর রাতে যেন আমার মরণ হয় |"
"পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয় |জীবন এতোই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন |"


"ভালোবাসাবাসির জন্যে অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট |"
"ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনও প্রেম জাগে না |যা জাগে সেটা হল সহানুভূতি |"
"দিতে পারো একশো ফানুস এনে? আজন্ম সলজ্জ সাধ একদিন আকাশে কিছু ফানুশ উড়াই"
"এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে |"
"দরিদ্র পুরুষদের প্রতি মেয়েদের এক প্রকার মায়া জন্মে যায়, আর এই মায়া থেকে জন্মায় ভালোবাসা |"
"মায়ের সঙ্গে মিল আছে এই জাতীয় মেয়ের প্রতি পুরুষের প্রচন্ড আকর্ষণ বোধ করে |"
"আমার শৈশবটা কেটে গেছে দুঃখমেশানো আনন্দে -আনন্দে |যতই দিন যাচ্ছে সেই আনন্দের পরিমান কমে আসছে |আমি জানি , একসময় আমার সমস্ত পৃথিবী দুঃখময় হয়ে উঠবে |তখন যাত্রা করবো অন্য ভুবনে ;যেখানে যাবতীয় আনন্দ বেদনার জন্ম |"


"যে মানুষ নিঃশব্দে হাসে তাহার বিষয়ে খুব সাবধান |দুই ধরণের মানুষ নিঃশব্দে হাসে -অতি উঁচু স্তরের সাধক এবং অতি নিম্নশ্রেণীর পিশাচ চরিত্রের মানুষ |"
"রূপবতীদের সব অভদ্রতা ক্ষমা করা যায় |এরা অভদ্র হবে এটাই স্বাভাবিক |এরা ভদ্র হলে অস্বস্তি লাগে |"
"ভালোবাসা আর ঘৃণা দুটোই মানুষের চোখে লিখা থাকে !!"
"যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট !"
"পৃথিবীতে অনেক ধরণের অত্যাচার আছে |  ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার |এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয় |"
"গল্প উপন্যাসের নায়ক -নায়িকাদের সুখ -দুঃখে যারা কাতর, তারা সাধারণত নিজেদের সুখ -দুঃখের ব্যাপারে উদাসীন হয় |"

                  (হুমায়ুন আহমেদ )

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভীরু কাপুরুষেরা নয়, সাহসীরাই ইতিহাস রচনা করে |

"আমি সব সময় বিশ্বাস করি কাপুরুষ কখনও ইতিহাস রচনা করতে পারে না, ইতিহাস সৃষ্টি করে মানুষ, যাদের মধ্যে সাহস এবং প্রাজ্ঞতা আছে |সাহসিকতা একক, প্রাজ্ঞতা আসে অভিজ্ঞতা থেকে | "  "দ্রুত কিন্তূ কৃত্রিম আনন্দের পিছনে না ছুটে, বরং নিখাদ সাফল্য অর্জনের জন্য আরো বেশি নিবেদিত প্রাণ হও |" "প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন বল  (1)আমি সেরা , (2)আমি করতে পারি, (3)সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে, (4)আমি জয়ী ও (5)আজ দিনটা আমার |" "প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তূ সমালোচনা ব্যক্তিগতভাবে |" "বিজয়ী হওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই মনে করা |তুমি যখন স্বাভাবিক আর সন্দেহ মুক্ত থাকবে তখন তুমি ভালো ফলাফল করতে পারবে |" "যে অন্যদের জানে সে শিক্ষিত |কিন্তূ জ্ঞানী হল সেই ব্যক্তি যে নিজেকে জানে |জ্ঞান ছাড়া শিক্ষা কোন কাজে আসে না |" "একটা বাড়ির তুলনায় একটা দরজা অনেক ছোট |একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট |কিন্তূ একটি চাবিকাঠিই পারে ওই বড় বাড়িটিতে প্রবেশ করাতে |এইভাবে একটি ছোট চিন্তাশীল ...

আলোতে একা হাঁটার থেকে অন্ধকারে বন্ধুর সাথে হাঁটা ভালো

"অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো |" "জীবন হচ্ছে একটা মারাত্মক ঝুকিপূর্ন ভ্রমণ -নয়তো কিছুই নয়  |" "সাহিত্য আমার ইউটোপিয়া |শুধু এখানেই আমি অধিকারবঞ্চিত নই |" "একা আমি কিছু একটা করতে পারি, আর আমরা অনেকে অনেক কিছু করতে পারি |" "তোমার মাথাকে কখনও নত হতে দিও না, সবসময় উঁচু করে রাখো চোখ বরাবর |" "আমার মনে হয় আমাদের প্রত্যেকের মধ্যেই এমন একটা ক্ষমতা আছে, যার বলে সৃষ্টির আদি থেকে যা কিছু অনুভূতি আর অভিজ্ঞতার ছাপ পড়েছে মানুষের মনে -তার একটা ধারণা আমরা করতে পারি |" "পৃথিবীর সেরা সুন্দর জিনিসটি হয়তো আমরা ধরতে পারি না, ছুঁতেও পারি না -কিন্তূ হৃদয় দিয়ে ঠিকই অনুভব করতে পারি |" "অন্যের মধ্যে যা খারাপ মনে করো, নিজের মধ্যের তা খারাপ মনে করতে শেখো |" "শিক্ষার চূড়ান্ত ফল হচ্ছে সহনশীলতা |" "বিশ্বের সবচেয়ে ভালো আর সুন্দর জিনিসগুলো চোখে দেখা যায় না এমনকি ছুঁয়েও দেখা যায় না, সেগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয় |" "আমি অনেক কিছু পারিনা, তবে কিছু ত পারিই, আর যেটা...

মানুষের বিচার করতে হলে চরিত্র দেখে করা উচিত, গায়ের রং দেখে নয়

"আমার স্বপ্ন আমার চারতে ছেলে একই দেশে বাস করবে, যেখানে গায়ের রং দেখে নয়, চরিত্র দেখে মানুষের বিচার হবে |" "সবকিছুর শেষে আমরা আমাদের শত্রুদের কথা মনে রাখবো না,কিন্তূ বন্ধুর নীরবতা মনে রাখবো|" "মানুষের অগ্রগতি স্বয়ংক্রিয় বা অনিবার্য নয়-বিচারের জন্য প্রতিটি পদক্ষেপ আত্মত্যাগ, আত্মহুতি ও দুঃখ -সংগ্রামের প্রয়োজন |" "আমাদের সীমিত হতাশা স্বীকার করতে,কিন্তূ অসীম আশা হারাবেন না |" "অন্ধকার, অন্ধকারকে দূর করতে পারে না, তার জন্য আলোর প্রয়োজন তেমনি ঘৃণাকে ঘৃণা দ্বারা দূর করা যাবে না, তার জন্য ভালোবাসা দরকার|" "যেকোনো জায়গায় অবিচারই, সর্বদা ন্যায়বিচারের জন্য হুমকি |" "ভালোবাসাই একমাত্র শক্তি যা শত্রুকে বন্ধু করতে পারে |" "স্বাধীনতা কখনও স্বেচ্ছায় নিপীড়িত ব্যক্তি দ্বারা দেওয়া হয় না, এটা নিপীড়িতদের দ্বারা দামী করা আবশ্যক |" "আমাদের ভাইদের মতো একসাথে থাকতে বা বোকাদের মতো একসাথে থাকতে শিখতে হবে|" "আমরা সবাই আলাদা আলাদা জাহাজে আসতে পারি ,কিন্তূ আমরা এখন নৌকায় আছি |" "যদি উড়তে না পার, তবে...