সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মানুষ যখনি প্রেমে পড়ে সেটাই হয় তার প্রথম প্রেম

দ্বিতীয়, তৃতীয় ,চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই |
মানুষ যখন প্রেমে পরে তখন প্রতিটা প্রেমই প্রথম প্রেম |
"আধুনিক প্রচার মাধ্যমগুলো অসংখ্য
শুয়োরবৎসকে মহামানবরূপে প্রতিষ্ঠিত করেছে"
"বদমাস হওয়ার থেকে পাগল হওয়া অনেক মানবিক"

"আমাদের প্রায় প্রতিটি মার্ক্সবাফি তাত্ত্বিকের ভেতরে একটি করে মৌলবাদী বাস করে |
তারা পান করাকে পাপ মনে করে,
প্রেমকে গুনাহ মনে করে, কিন্তূ চারখান
 বিবাহকে আপত্তিকর মনে করে না "

"মিনিস্টার' শব্দের মূল অর্থ ভৃত্য |বাংলাদেশের মন্ত্রীদের দেখে শব্দটির মূল অর্থই মনে পরে"
"মানুষ সিংহের প্রশংসা করে,
 কিন্তূ আসলে তারা গাধাকেই পছন্দ করে "
"দুঃসময়ে কোন অপমান গায়ে মাখতে হয় না "


"কোন বাঙালি আজ পর্যন্ত আত্মজীবনী
 লেখে নি,কেননা আত্মজীবনী লেখার জন্যে দরকার সততা |বাঙালির আত্মজীবনী হচ্ছে শয়তানের লেখা ফেরেস্তার আত্মজীবনী "
"বিনয়ীরা সুবিধাবাদী,আর সুবিধাবাদীরা বিনয়ী"
"জীবনের সারকথা কবর "
"স্বার্থ সিংহকে খচ্চরে আর বিপ্লবীকে ক্লীবে পরিণত করে "

"এখন  পিতামাতারা গৌরব বোধ করেন যে তাঁদের  পুত্রটি গুন্ডা |বাসায় একটি নিজস্ব গুন্ডা থাকায় প্রতিবেশীরা তাঁদের সালাম দেয়, মুদিদোকানদার খুশি হয়ে বাকি দেয়, বাসার মেয়েরা নির্ভয়ে একলা পথে বেরোতে পারে এবং বাসায় একটি মন্ত্রী পাওয়ার সম্ভাবনা থাকে |"

"নিন্দুকেরা পুরোপুরি অসৎ হ'তে পারেন না, কিছুটা সততা তাঁদের পেসার জন্যে অপরিহার্য ;কিন্তূ প্রশংসাকারীদের পেশার জন্য মিথ্যাচারই যথেষ্ট |"

"যে মানুষ যত বেশী সত্য গোপন করতে পারে সে তত বেশী সৎ চরিত্রবান |"

"সাফল্যের সিঁড়ি বেয়ে উঠার সময় যাঁদের সাথে দেখা হয় তাঁদের সাথে সুসম্পর্ক রাখুন |কারণ কোন কারণে যদি আপনার পতন হয় তবে এদের সাথেই আপনার প্রথমে দেখা হবে |"

"এ -বদ্বীপে দালালি ছাড়া ফুলও ফোটে না ,মেঘও নামে না |"

"পশু আর পাখিরাই মানবিক |"

"শীত একবার আসতে হয় ;শীত বারবার আসলে আসলে মিথ্যার মতো শোনায় |শীতকাল বারবার আসতে হয় ;শীতকাল বারবার আসলে সত্য বলে মনে হয় |"

"বাঙালি সমালোচনা সহ্য করে না ;নিজেকে কখনো সংশোধন করেনা |নিজের দোষত্রুটি সংশোধন না করে সেগুলোকে বাড়ানোকেই বাঙালি মনে করে সমালোচনার যথাযথ উত্তর |"

"ইতিহাস হচ্ছে বিজয়ীর হাতে লেখা বিজিতের নামে একরাশ কুৎসা |"

"গাধা একশো বছর বাঁচলেও সিংহ হয় না |"

"আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে |"

"পুরুস্কার অনেকটা প্রেমের মতো ;দু-একবার পাওয়া খুবই দরকার, এর বেশী পাওয়া লাম্পট্য |"

"পা ,বাংলাদেশে ,মাথার থেকে অনেক বেশী গুরুত্বপূর্ণ |পদোন্নতির জন্যে এখানে সবাই ব্যাগ্র|কিন্তূ মাথার যে অবনতি ঘটেছে তাতে কারো কোনো উদ্বেগ নেই |"

"এখানে অসৎরা জনপ্রিয়, সৎ মানুষেরা আক্রান্ত |"

"একনায়কেরা এখন গণতন্ত্রের স্তব করে ,পুঁজিপতিরা ব্যাগ্র থাকে সমাজতন্ত্রের প্রশংসায়|"

"তৃতীয় বিশ্বের নেতা হওয়ার জন্যে দুটি জিনিস দরকার ;বন্ধুক ও কবর |"

"উন্নতি হচ্ছে ওপরের দিকে পতন |অনেকেরই আজকাল ওপরের দিকে পতন ঘটছে |"

"জনপ্রিয়তা হচ্ছে নেমে যাওয়ার সিঁড়ি |অনেকেই  আজকাল জনপ্রিয়তার পথে নেমে যাচ্ছে |"

"ব্যার্থরাই প্রকৃত মানুষ সফলেরা শয়তান |"

"শিক্ষকের জীবন থেকে চোর, চোরাচালানি ,দারোগার জীবন অনেক আকর্ষণীয় |এ সমাজ শিক্ষক চাই না, চোর -চোরাচালানি-দারোগা চাই |"

                        (হুমায়ুন আজাদ )

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভীরু কাপুরুষেরা নয়, সাহসীরাই ইতিহাস রচনা করে |

"আমি সব সময় বিশ্বাস করি কাপুরুষ কখনও ইতিহাস রচনা করতে পারে না, ইতিহাস সৃষ্টি করে মানুষ, যাদের মধ্যে সাহস এবং প্রাজ্ঞতা আছে |সাহসিকতা একক, প্রাজ্ঞতা আসে অভিজ্ঞতা থেকে | "  "দ্রুত কিন্তূ কৃত্রিম আনন্দের পিছনে না ছুটে, বরং নিখাদ সাফল্য অর্জনের জন্য আরো বেশি নিবেদিত প্রাণ হও |" "প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন বল  (1)আমি সেরা , (2)আমি করতে পারি, (3)সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে, (4)আমি জয়ী ও (5)আজ দিনটা আমার |" "প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তূ সমালোচনা ব্যক্তিগতভাবে |" "বিজয়ী হওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই মনে করা |তুমি যখন স্বাভাবিক আর সন্দেহ মুক্ত থাকবে তখন তুমি ভালো ফলাফল করতে পারবে |" "যে অন্যদের জানে সে শিক্ষিত |কিন্তূ জ্ঞানী হল সেই ব্যক্তি যে নিজেকে জানে |জ্ঞান ছাড়া শিক্ষা কোন কাজে আসে না |" "একটা বাড়ির তুলনায় একটা দরজা অনেক ছোট |একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট |কিন্তূ একটি চাবিকাঠিই পারে ওই বড় বাড়িটিতে প্রবেশ করাতে |এইভাবে একটি ছোট চিন্তাশীল ...

আলোতে একা হাঁটার থেকে অন্ধকারে বন্ধুর সাথে হাঁটা ভালো

"অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো |" "জীবন হচ্ছে একটা মারাত্মক ঝুকিপূর্ন ভ্রমণ -নয়তো কিছুই নয়  |" "সাহিত্য আমার ইউটোপিয়া |শুধু এখানেই আমি অধিকারবঞ্চিত নই |" "একা আমি কিছু একটা করতে পারি, আর আমরা অনেকে অনেক কিছু করতে পারি |" "তোমার মাথাকে কখনও নত হতে দিও না, সবসময় উঁচু করে রাখো চোখ বরাবর |" "আমার মনে হয় আমাদের প্রত্যেকের মধ্যেই এমন একটা ক্ষমতা আছে, যার বলে সৃষ্টির আদি থেকে যা কিছু অনুভূতি আর অভিজ্ঞতার ছাপ পড়েছে মানুষের মনে -তার একটা ধারণা আমরা করতে পারি |" "পৃথিবীর সেরা সুন্দর জিনিসটি হয়তো আমরা ধরতে পারি না, ছুঁতেও পারি না -কিন্তূ হৃদয় দিয়ে ঠিকই অনুভব করতে পারি |" "অন্যের মধ্যে যা খারাপ মনে করো, নিজের মধ্যের তা খারাপ মনে করতে শেখো |" "শিক্ষার চূড়ান্ত ফল হচ্ছে সহনশীলতা |" "বিশ্বের সবচেয়ে ভালো আর সুন্দর জিনিসগুলো চোখে দেখা যায় না এমনকি ছুঁয়েও দেখা যায় না, সেগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয় |" "আমি অনেক কিছু পারিনা, তবে কিছু ত পারিই, আর যেটা...

মানুষের বিচার করতে হলে চরিত্র দেখে করা উচিত, গায়ের রং দেখে নয়

"আমার স্বপ্ন আমার চারতে ছেলে একই দেশে বাস করবে, যেখানে গায়ের রং দেখে নয়, চরিত্র দেখে মানুষের বিচার হবে |" "সবকিছুর শেষে আমরা আমাদের শত্রুদের কথা মনে রাখবো না,কিন্তূ বন্ধুর নীরবতা মনে রাখবো|" "মানুষের অগ্রগতি স্বয়ংক্রিয় বা অনিবার্য নয়-বিচারের জন্য প্রতিটি পদক্ষেপ আত্মত্যাগ, আত্মহুতি ও দুঃখ -সংগ্রামের প্রয়োজন |" "আমাদের সীমিত হতাশা স্বীকার করতে,কিন্তূ অসীম আশা হারাবেন না |" "অন্ধকার, অন্ধকারকে দূর করতে পারে না, তার জন্য আলোর প্রয়োজন তেমনি ঘৃণাকে ঘৃণা দ্বারা দূর করা যাবে না, তার জন্য ভালোবাসা দরকার|" "যেকোনো জায়গায় অবিচারই, সর্বদা ন্যায়বিচারের জন্য হুমকি |" "ভালোবাসাই একমাত্র শক্তি যা শত্রুকে বন্ধু করতে পারে |" "স্বাধীনতা কখনও স্বেচ্ছায় নিপীড়িত ব্যক্তি দ্বারা দেওয়া হয় না, এটা নিপীড়িতদের দ্বারা দামী করা আবশ্যক |" "আমাদের ভাইদের মতো একসাথে থাকতে বা বোকাদের মতো একসাথে থাকতে শিখতে হবে|" "আমরা সবাই আলাদা আলাদা জাহাজে আসতে পারি ,কিন্তূ আমরা এখন নৌকায় আছি |" "যদি উড়তে না পার, তবে...