সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বিষ থেকেই তৈরি হয় সুধা

"দুর্বলের বল রাজা, শিশুর বল কান্না,
 মূর্খের বল নীরবতা, চোখের মিথ্যাই বল "

"বিষ থেকে সুধা, নোংরা স্থান
 থেকে সোনা, নিচ কারো থেকে
জ্ঞান এবং নিচু পরিবার থেকে
 শুভলক্ষণা স্ত্রী -এসব গ্রহণ করা সঙ্ঘত "

"অবহেলায় কর্মনাশ হয়, যথেচ্ছ ভোজনে
 কুলনাশ হয়, যাঞ্চায় সম্মান -নাশ হয়,
 দারিদ্রে বুদ্ধিনাশ হয় "

"যারা পরিশ্রমী, তাঁদের জন্য কোনো কিছুই
জয় করা অসাধ্য কিছু নয়|শিক্ষিত কোনো ব্যক্তির জন্যে কোনো দেশই বিদেশ নয় |মিষ্টভাষীদের কোনো শত্রু নেই |"

"ইন্দ্রিয়ের যে অধীন তার চতুরঙ্গ সেনা
 থাকলেও সে বিনষ্ট হয় "

"কর্কশ কথা অগ্নিদাহের চেয়েও ভয়ঙ্কর "

"ঋণ, অগ্নি ও ব্যাধির শেষ রাখতে নেই,
কারণ ,তাঁরা আবার বেড়ে যেতে পারে "

"অহংকার রূপের জন্যই না, গুনের জন্য থাকা উচিত "

"একশত মূর্খের পুত্রের চেয়ে একটি
 গুণী পুত্র বরং ভালো "

"একটি চন্দ্রই অন্ধকার দূর করে, সকল তাঁরা মিলেও তা পারে না "

"বিদ্যার চেয়ে বন্ধু নাই, ব্যাধির চেয়ে শত্রু নেই,
সন্তানের চেয়ে স্নেহ পাত্র নাই, দৈবের চেয়ে
শ্রেষ্ঠ বল নাই |"

"উপায়জ্ঞ মানুষের কাছে দুঃসাধ্য কাজও সহজসাধ্য |"

"তিনটি বিষয়ে সন্তোষ বিধেয় :নিজের পত্নীতে, ভোজনে এবং ধনে |কিন্তূ অধ্যায়ণ, জব, আর দান এই তিনটি বিষয়ে যেন কোনোও সন্তোষ না থাকে |"

"বাল বৃদ্ধ যুবা যেই হোক না অথিতি, গুরুজ্ঞান তার-ই সেবা গৃহস্থের রীতি |"

"যে রাজা শত্রুর গতিবিধি সম্পর্কে ধারণা করতে পারে না এবং শুধু অভিযোগ করে যে তার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে ,তাকে সিংহাসনচ্যুত করা উচিত |"

"মনের বাসনাকে দূরীভূত করা উচিত নয় |এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত |"

"বিরাট পশুপালের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায় |অনুরূপ যে কাজ করে অর্থ সবসময় তাকেই অনুসরণ করে |"

"মন খাঁটি হলে পবিত্র স্থানে গমন অর্থহীন |"

"অন্তঃসার শূন্যদের উপদেশ দিয়ে কিছু ফল হয় না ,মলয়-পর্বতের সংসর্গে বাঁশ চন্দনে পরিণত হয় না |"

অভ্যাসহীন বিদ্যা, অজীর্ণে ভোজন ,দরিদ্রের সভায় কালক্ষেপ এবং বৃদ্ধের তরুণী ভার্যা বিষতুল্য |"

"অহংকারের মত শত্রু নেই |"

"আকাশে উড়ন্ত পাখির গতিও জানা যায়, কিন্তূ প্রচ্ছন্নপ্রকৃতি -কর্মীর গতিবিধি জানা সম্ভব নয়|"

"আদর দেওয়ার অনেক দোষ, শাসন করার অনেক গুন ,তাই পুত্র ও শিষ্যকে শাসন করাই দরকার ,আদর দেওয়া নয় |"


                               (চাণক্য )

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন