সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সময় দুর্বলকে সবল আর সবলকে দুর্বল করে দেয়

"পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে, কিন্তূ পাখি মারা গেলে পিঁপড়ে গুলো তাকে খেয়ে নেয় |একটা গাছ থেকে লক্ষাধিক  দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তূ লক্ষাধিক গাছ কে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠিই যথেষ্ট |পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে,জীবনে কাউকে কষ্ট দিও না, আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তূ একটা কথা জেনে রেখো, কিন্তূ সময় তোমার থেকেও বেশী শক্তিশালী |"
"যে লোক গুলো তোমাকে বলবে, "তুমি পারো না","তুমি পারবে না "তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় তুমি পারবে |"
"উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান |কিন্তূ সংকীর্ণ মনের মানুষেরা, ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে |"
"যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না,তাদের অর্জন অন্ত:সারশূন্য |উৎসাহহীন সাফল্য চারিদিকে তিক্ততার উদ্ভব ঘটায় |"


"জীবন একটি কঠিন খেলা |ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে শুধুমাত্র তুমি জয়ী হতে পারবে |"
"যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মোনের মানুষের জাতি হতে হয় তাহলে আমি বিশ্বাস করি এতে তিনজন মানুষের সবথেকে বেশি ভূমিকা থাকে বাবা, মা ও শিক্ষক |"
"যুব সমাজকে চাকরিপ্রাথী হওয়ার বদলে চাকরিদাতা হওয়া প্রয়োজন |"
"গভীর দুঃখ ও অত্যাধিক আনন্দ থেকে কবিতার জন্ম হয় |"
"মৃত্যুর পড়ে একটা পাখিকে প্রতিরোধ করার ক্ষমতাও তোমার থাকবে না |সুতরাং দুনিয়াতে শক্তির বড়াই করো না |"
"মা শিক্ষিত হোক বা না হোক মা-ই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক |"
"একটু কষ্ট হলেও একা চলতে শিখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো :সে কিন্তূ তোমাকে ছাড়া ঠিকি চলতে পারবে, এটাই বাস্তবতা !"
"তোমার জন্য মা যে খাবার বানায় খারাপ না বলে সেটার কদর করো |কারণ কিছু কিছু মানুষ খেতে পায় না |আবার কিছু মানুষের খাবার বানিয়ে দেবার জন্যে মা থাকে না |"
"সব জায়গায় পেচ লাগাতে যেও না কখনো কোনো পেচ তোমার জীবন শেষ হয়ে যাবে তুমি টেরও পাবে না |"


"কিছু ভুল ---মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,
কিছু কষ্ট ---মানুষকে পাথর করে দেয় ,
কিছু অভিমান ---মানুষকে অনেক পর করে দেয় ,
আর কিছু ---বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় |"
"চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায় ,কিন্তূ চোখের মধ্যে যখন কিছু ঢোকে সেটা দেখতে পায় না |ঠিক সেই ভাবেই মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায় ,কিন্তূ নিজের দোষ কখনোই দেখতে পাই না|"
"আমার কাছে নেগেটিভ এক্সপেরিয়েন্স বলে কিছু নেই |"
"যদি আমরা কোনো কাজকে ভালোবাসি, তাহলে শত ব্যস্ততার মাঝেও ঠিক তার জন্য সময় বার করতে পারব |"
"লক্ষ করবে ঈশ্বর সেই মানুষগুলোকেই সাহায্য করে, যারা কঠিন পরিশ্রম করে |এটা একটা সহজ সূত্র |"
"প্রথম জয়ের পর কখনোই বিশ্রাম নেওয়া উচিৎ নয় ,তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই তখন সবাই বলবে প্রথমটা তুমি ভাগ্যের জোরে পেয়েছিলে |"

                 (এ .পি .জে .আব্দুল কালাম )

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভীরু কাপুরুষেরা নয়, সাহসীরাই ইতিহাস রচনা করে |

"আমি সব সময় বিশ্বাস করি কাপুরুষ কখনও ইতিহাস রচনা করতে পারে না, ইতিহাস সৃষ্টি করে মানুষ, যাদের মধ্যে সাহস এবং প্রাজ্ঞতা আছে |সাহসিকতা একক, প্রাজ্ঞতা আসে অভিজ্ঞতা থেকে | "  "দ্রুত কিন্তূ কৃত্রিম আনন্দের পিছনে না ছুটে, বরং নিখাদ সাফল্য অর্জনের জন্য আরো বেশি নিবেদিত প্রাণ হও |" "প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন বল  (1)আমি সেরা , (2)আমি করতে পারি, (3)সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে, (4)আমি জয়ী ও (5)আজ দিনটা আমার |" "প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তূ সমালোচনা ব্যক্তিগতভাবে |" "বিজয়ী হওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই মনে করা |তুমি যখন স্বাভাবিক আর সন্দেহ মুক্ত থাকবে তখন তুমি ভালো ফলাফল করতে পারবে |" "যে অন্যদের জানে সে শিক্ষিত |কিন্তূ জ্ঞানী হল সেই ব্যক্তি যে নিজেকে জানে |জ্ঞান ছাড়া শিক্ষা কোন কাজে আসে না |" "একটা বাড়ির তুলনায় একটা দরজা অনেক ছোট |একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট |কিন্তূ একটি চাবিকাঠিই পারে ওই বড় বাড়িটিতে প্রবেশ করাতে |এইভাবে একটি ছোট চিন্তাশীল ...

ঝুঁকি না নিলে সফল হওয়া যায় না

"দ্রুত পরির্বতনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটি মাত্র উপায় আছে আর তা হল ঝুঁকি না নেওয়া।" "আপনার সম্পর্কে একটি মুভিতে কি বলা হল কিংবা আপনি কি বলেছেন, তাতে অন্যরা খুব একটা গুরুত্ব দিবে না। আপনি কি করেছেন, সবাই সেটিই দেখতে চায়" "আমি স্বপ্ন দেখেছিলাম, সেইস্বপ্নে আস্থা ছিল। আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়,সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়। " (মার্ক জাকারবার্গ)

অর্থবহ ছোট শব্দ গুলি বলতেই বেশী সময় লাগে

"হ্যাঁ এবং না কথা দুটো সবেচয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্ত এ কথা দুটো বলতেই বেশী ভাবতে হয়।" "মেয়েদের চোঁখে দুই রকমের অশ্রু থাকে,একটি দুঃখের অপরটি ছলনার। " "আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয় আমাদের কর্মের উপর দন্ডায়মা। " "সবকিছুর উপরে নিজেকে শ্রদ্ধা।" "যত তাড়াতাড়ি আইন পুরুষদের জন্য প্রয়োজন হয়, তারা আর স্বাধীনতার জন্য উপযুক্ত হয় না।" "উদ্বেগ আমাদের কর্ম সঞ্চালনে উচিত এবং বিষন্নতা না। কোন মানুষই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না।" (পিথাগোরাস)