সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অপরের নিন্দাকারীরা একদিন শাস্তি ভোগ করবে

"যে ব্যক্তি অপরের নিন্দা করে এবং অপরকে অপমান করে তারা একদিন কষ্টদায়ক পরিণতির স্বীকার হবে |"
"তোমরা ক্ষুধার্তকে অন্ন দাও, রোগীর সেবা করো এবং কষ্টে পতিতকে উদ্ধার করো |"
"তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হাশরের ময়দানে পাবে |"
"যদি সবচেয়ে বেশি সম্মান পেতে চাও, তবে মানুষের নিকট হাত পাতা (অন্যের ওপর ভরসা করা )ভিক্ষা করা বন্ধ করে দাও |"
"তোমরা আল্লাহকে ভয় করাকর, তোমাদের পাঁচ ওয়াক্তের (ফরজ)নামাজ পড়, তোমাদের রমজান মাসের রোযা রাখো, তোমাদের মালের যাকাত আদায় কর এবং তোমাদের নেতা ও শাসকগোষ্ঠীর আনুগত্য কর (যদি তাদের আদেশ শরীয়ত বিরোধী না হয় ),তাহলে তোমরা তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করবে |"
"তোমরা মিথ্যে বলনা, কারণ মিথ্যা নিয়ে যায় পাপের দিকে, আর পাপ নিয়ে যায় জাহান্নামের দিকে |"
"বলো :আল্লাহর প্রতি ঈমান এনেছি ;অতপর এ কথার উপর অটল থাকো |ঈমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না |"


"যে ব্যক্তি জুম্মার দিন গোসল করলো এবং সকাল সকাল যানবাহন ছাড়া পায়ে হেটে মসজিদে এসে ইমামের কাছাকাছি বসলো, মনোযোগ সহকারে প্রথম থেকে খুতবাহ শুনলো এবং ও অনর্থক কিছু করলো না, তার জন্যে প্রতি কদমে এক বছরের সাওম ও তার রাত জেগে সালাত পড়ার সমান নেকি রয়েছে |"
"বান্দাহর উপর আল্লাহর অধিকার হলো, তারা কেবল তাঁরই আনুগত্য ও দাসত্ব করবে এবং তার সাথে কোনো অংশীদার বানাবে না |"
"আল্লাহকে ভয় করো,তাতেই সবচেয়ে বড় ইবাদাতকারী হতে পারবে |"
"একজনের উপর আরেকজনের কোনো মর্যাদা নেই |তবে আছে আল্লাহ ভীতি ভিত্তির |"
"সে ব্যক্তি দোযখে প্রবেশ করবে না, যে আল্লাহর ভয়ে কাঁদে |"
"শ্রেষ্ঠ আমল হলো :আল্লাহর জন্যে ভালোবাসা এবং আল্লাহর জন্যে ঘৃণা করা |"
"যার মধ্যে আমানত নেই, তার ঈমান নেই |
শব্দার্থ :আমানত মানে বিশ্বস্ততা, বিশ্বাসযোগ্যতা |"


"যে অঙ্গীকার রক্ষা করে না, তার ধর্ম নেই |"
"দুনিয়া মুমিনের জন্য কারাগার ,আর কাফিরের বেহেশত |"
"দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো, যেনো তুমি একজন গরীব কিংবা পথিক |"
" অনাড়ম্বর জীবন যাপন ঈমানের অংশ |"
"পৃথিবীতে মসজিদ গুলোই আল্লাহর সবচাইতে প্রিয় জায়গা |"
"আমার জন্যে গোটা পৃথিবীকেই সিজদার জায়গা এবং পবিত্র করে দেয়া হয়েছে |"
"যে আল্লাহর উদ্দেশ্যে একটি মসজিদ বানায়, আল্লাহ জান্নাতে তার জন্যে একটি ঘর বানায় |"
"কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড় সবচেয়ে লম্বা উঁচু হবে |"
"নিজের জন্যে যা পছন্দ করো  অন্যদের জন্যেও তাই পছন্দ করবে, তবেই হতে পারবে মুমিন |"
"যে আল্লাহর উপর ভরসা করে ,তার জন্যে আল্লাহই যথেষ্ট |"

                  {(হযরত মুহাম্মদ (সা:)}

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভীরু কাপুরুষেরা নয়, সাহসীরাই ইতিহাস রচনা করে |

"আমি সব সময় বিশ্বাস করি কাপুরুষ কখনও ইতিহাস রচনা করতে পারে না, ইতিহাস সৃষ্টি করে মানুষ, যাদের মধ্যে সাহস এবং প্রাজ্ঞতা আছে |সাহসিকতা একক, প্রাজ্ঞতা আসে অভিজ্ঞতা থেকে | "  "দ্রুত কিন্তূ কৃত্রিম আনন্দের পিছনে না ছুটে, বরং নিখাদ সাফল্য অর্জনের জন্য আরো বেশি নিবেদিত প্রাণ হও |" "প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন বল  (1)আমি সেরা , (2)আমি করতে পারি, (3)সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে, (4)আমি জয়ী ও (5)আজ দিনটা আমার |" "প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তূ সমালোচনা ব্যক্তিগতভাবে |" "বিজয়ী হওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই মনে করা |তুমি যখন স্বাভাবিক আর সন্দেহ মুক্ত থাকবে তখন তুমি ভালো ফলাফল করতে পারবে |" "যে অন্যদের জানে সে শিক্ষিত |কিন্তূ জ্ঞানী হল সেই ব্যক্তি যে নিজেকে জানে |জ্ঞান ছাড়া শিক্ষা কোন কাজে আসে না |" "একটা বাড়ির তুলনায় একটা দরজা অনেক ছোট |একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট |কিন্তূ একটি চাবিকাঠিই পারে ওই বড় বাড়িটিতে প্রবেশ করাতে |এইভাবে একটি ছোট চিন্তাশীল ...

আলোতে একা হাঁটার থেকে অন্ধকারে বন্ধুর সাথে হাঁটা ভালো

"অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো |" "জীবন হচ্ছে একটা মারাত্মক ঝুকিপূর্ন ভ্রমণ -নয়তো কিছুই নয়  |" "সাহিত্য আমার ইউটোপিয়া |শুধু এখানেই আমি অধিকারবঞ্চিত নই |" "একা আমি কিছু একটা করতে পারি, আর আমরা অনেকে অনেক কিছু করতে পারি |" "তোমার মাথাকে কখনও নত হতে দিও না, সবসময় উঁচু করে রাখো চোখ বরাবর |" "আমার মনে হয় আমাদের প্রত্যেকের মধ্যেই এমন একটা ক্ষমতা আছে, যার বলে সৃষ্টির আদি থেকে যা কিছু অনুভূতি আর অভিজ্ঞতার ছাপ পড়েছে মানুষের মনে -তার একটা ধারণা আমরা করতে পারি |" "পৃথিবীর সেরা সুন্দর জিনিসটি হয়তো আমরা ধরতে পারি না, ছুঁতেও পারি না -কিন্তূ হৃদয় দিয়ে ঠিকই অনুভব করতে পারি |" "অন্যের মধ্যে যা খারাপ মনে করো, নিজের মধ্যের তা খারাপ মনে করতে শেখো |" "শিক্ষার চূড়ান্ত ফল হচ্ছে সহনশীলতা |" "বিশ্বের সবচেয়ে ভালো আর সুন্দর জিনিসগুলো চোখে দেখা যায় না এমনকি ছুঁয়েও দেখা যায় না, সেগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয় |" "আমি অনেক কিছু পারিনা, তবে কিছু ত পারিই, আর যেটা...

মানুষের বিচার করতে হলে চরিত্র দেখে করা উচিত, গায়ের রং দেখে নয়

"আমার স্বপ্ন আমার চারতে ছেলে একই দেশে বাস করবে, যেখানে গায়ের রং দেখে নয়, চরিত্র দেখে মানুষের বিচার হবে |" "সবকিছুর শেষে আমরা আমাদের শত্রুদের কথা মনে রাখবো না,কিন্তূ বন্ধুর নীরবতা মনে রাখবো|" "মানুষের অগ্রগতি স্বয়ংক্রিয় বা অনিবার্য নয়-বিচারের জন্য প্রতিটি পদক্ষেপ আত্মত্যাগ, আত্মহুতি ও দুঃখ -সংগ্রামের প্রয়োজন |" "আমাদের সীমিত হতাশা স্বীকার করতে,কিন্তূ অসীম আশা হারাবেন না |" "অন্ধকার, অন্ধকারকে দূর করতে পারে না, তার জন্য আলোর প্রয়োজন তেমনি ঘৃণাকে ঘৃণা দ্বারা দূর করা যাবে না, তার জন্য ভালোবাসা দরকার|" "যেকোনো জায়গায় অবিচারই, সর্বদা ন্যায়বিচারের জন্য হুমকি |" "ভালোবাসাই একমাত্র শক্তি যা শত্রুকে বন্ধু করতে পারে |" "স্বাধীনতা কখনও স্বেচ্ছায় নিপীড়িত ব্যক্তি দ্বারা দেওয়া হয় না, এটা নিপীড়িতদের দ্বারা দামী করা আবশ্যক |" "আমাদের ভাইদের মতো একসাথে থাকতে বা বোকাদের মতো একসাথে থাকতে শিখতে হবে|" "আমরা সবাই আলাদা আলাদা জাহাজে আসতে পারি ,কিন্তূ আমরা এখন নৌকায় আছি |" "যদি উড়তে না পার, তবে...