সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পবিত্র কুরআন অনুসরণ, অনুকরণ করলেই পরকালে মুক্তি মিলবে

"কুরআন পরিবারের লোকেরা আল্লাহর পরিবার এবং তার বিশেষ লোক |"
"তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো |এর হালালকে হালাল বলে গ্রহণ করো এবং এর হারামকে হারাম বলে বর্জন করো |"
"যে আল্লাহর কিতাবের পথ ধরে সে দুনিয়াতে বিপথগামী হয় না এবং পরকালে হয় না দুর্ভাগ্য |"
"আমার উম্মতের সম্মানিত লোক হলো :কুরআনের বাহক আর রাতের সাথীরা |"
"সর্বোত্তম পদ্ধতি হচ্ছে :মুহাম্মদ (সা:) প্রদর্শিত পদ্ধতি |"
"যে আমার আনুগত্য করলো, সে আল্লাহর আনুগত্য করলো |"
"যে আমাকে অমান্য করলো, সে আল্লাহকে অমান্য করলো |"
"যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো |"
"যে আমার সুন্নত থেকে বিমুখ হলো, সে আমার লোক নয় |"
"আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিখিত আছি |"


"কাজ নির্ভর করে নিয়তের উপর --খেয়াল করুন:নিয়ত মানে --উদেশ্য, সংকল্প, ইচ্ছা,কোনো নির্দিষ্ট কাজ করার সিদ্ধান্ত নেয়া |
'কাজ নির্ভর করে নিয়তের উপর 'মানে কাজের পেছনে মানুষের যে উদ্দেশ্য, সংকল্প বা সিদ্ধান্ত থাকে, তার ভিত্তিতেই সে ফল ও পুরস্কার লাভ করবে |"
"প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফলই পাবে, যা সে নিয়ত করেছে |"
"আল্লাহ তোমাদের চেহারা সুরত ও ধনসম্পদ দেখবেন না, তিনি দেখবেন তোমাদের অন্তরও কাজ |
খেয়াল করুন এখানে অন্তর মানে --উদেশ্য, লক্ষ বা নিয়ত |এই তিনটি হাদীস থেকে আমরা মানব জীবনের উদেশ্য ও লক্ষ বা নিয়তের গুরুত্ব জানতে পারলাম |সুতরাং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই যাবতীয় কাজ করা উচিৎ |"
"মহত চরিত্রের পূর্ণতা দানের জন্যে আমার আগমন |
শব্দার্থ :'আখলাকুল' ও 'খুলুকুন' মানে --নৈতিক চরিত্র ব্যবহার, আচার আচরণ |"


"উত্তম চরিত্রের চাইতে বড় মর্যাদা আর নেই |"
"ঈমানের পূর্ণতা লাভকারী মুমিন তারা, যাঁদের নৈতিক চরিত্র সর্বোত্তম |"
"তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা ,যাঁদের আচার -ব্যবহার সবচেয়ে ভালো |"
"আল্লাহর নবীর চরিত্র ছিলো ঠিক কুরআনের মতো |"
"দীন খুব সহজ | ব্যাখ্যা :দীন মানে --জীবন যাপন পদ্ধতি |এখানে দীন মানে দীন ইসলাম |অর্থাৎ ইসলামের জীবন যাপন পদ্ধতি খুব সহজ |"
"দীন হলো --কল্যাণ কামনা |
খেয়াল করুন :দীন ইসলামের মূল কথা হলো, নিজের এবং সকল মানুষের দুনিয়াবী ও পরকালীন কল্যাণ চাওয়া |"
"আল্লাহর যার ভালো চান, তাকে দীনের সঠিক জ্ঞান দান করেন |"
"জ্ঞানের মাথা হলো আল্লাহকে ভয় করা |
ব্যাখ্যা :অর্থাৎ যে আল্লাহকে ভয় করে সেই সবচেয়ে বড় জ্ঞানী |"

                  {(হযরত মুহাম্মদ (সা :)}

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভীরু কাপুরুষেরা নয়, সাহসীরাই ইতিহাস রচনা করে |

"আমি সব সময় বিশ্বাস করি কাপুরুষ কখনও ইতিহাস রচনা করতে পারে না, ইতিহাস সৃষ্টি করে মানুষ, যাদের মধ্যে সাহস এবং প্রাজ্ঞতা আছে |সাহসিকতা একক, প্রাজ্ঞতা আসে অভিজ্ঞতা থেকে | "  "দ্রুত কিন্তূ কৃত্রিম আনন্দের পিছনে না ছুটে, বরং নিখাদ সাফল্য অর্জনের জন্য আরো বেশি নিবেদিত প্রাণ হও |" "প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন বল  (1)আমি সেরা , (2)আমি করতে পারি, (3)সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে, (4)আমি জয়ী ও (5)আজ দিনটা আমার |" "প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তূ সমালোচনা ব্যক্তিগতভাবে |" "বিজয়ী হওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই মনে করা |তুমি যখন স্বাভাবিক আর সন্দেহ মুক্ত থাকবে তখন তুমি ভালো ফলাফল করতে পারবে |" "যে অন্যদের জানে সে শিক্ষিত |কিন্তূ জ্ঞানী হল সেই ব্যক্তি যে নিজেকে জানে |জ্ঞান ছাড়া শিক্ষা কোন কাজে আসে না |" "একটা বাড়ির তুলনায় একটা দরজা অনেক ছোট |একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট |কিন্তূ একটি চাবিকাঠিই পারে ওই বড় বাড়িটিতে প্রবেশ করাতে |এইভাবে একটি ছোট চিন্তাশীল ...

আলোতে একা হাঁটার থেকে অন্ধকারে বন্ধুর সাথে হাঁটা ভালো

"অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো |" "জীবন হচ্ছে একটা মারাত্মক ঝুকিপূর্ন ভ্রমণ -নয়তো কিছুই নয়  |" "সাহিত্য আমার ইউটোপিয়া |শুধু এখানেই আমি অধিকারবঞ্চিত নই |" "একা আমি কিছু একটা করতে পারি, আর আমরা অনেকে অনেক কিছু করতে পারি |" "তোমার মাথাকে কখনও নত হতে দিও না, সবসময় উঁচু করে রাখো চোখ বরাবর |" "আমার মনে হয় আমাদের প্রত্যেকের মধ্যেই এমন একটা ক্ষমতা আছে, যার বলে সৃষ্টির আদি থেকে যা কিছু অনুভূতি আর অভিজ্ঞতার ছাপ পড়েছে মানুষের মনে -তার একটা ধারণা আমরা করতে পারি |" "পৃথিবীর সেরা সুন্দর জিনিসটি হয়তো আমরা ধরতে পারি না, ছুঁতেও পারি না -কিন্তূ হৃদয় দিয়ে ঠিকই অনুভব করতে পারি |" "অন্যের মধ্যে যা খারাপ মনে করো, নিজের মধ্যের তা খারাপ মনে করতে শেখো |" "শিক্ষার চূড়ান্ত ফল হচ্ছে সহনশীলতা |" "বিশ্বের সবচেয়ে ভালো আর সুন্দর জিনিসগুলো চোখে দেখা যায় না এমনকি ছুঁয়েও দেখা যায় না, সেগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয় |" "আমি অনেক কিছু পারিনা, তবে কিছু ত পারিই, আর যেটা...

মানুষের বিচার করতে হলে চরিত্র দেখে করা উচিত, গায়ের রং দেখে নয়

"আমার স্বপ্ন আমার চারতে ছেলে একই দেশে বাস করবে, যেখানে গায়ের রং দেখে নয়, চরিত্র দেখে মানুষের বিচার হবে |" "সবকিছুর শেষে আমরা আমাদের শত্রুদের কথা মনে রাখবো না,কিন্তূ বন্ধুর নীরবতা মনে রাখবো|" "মানুষের অগ্রগতি স্বয়ংক্রিয় বা অনিবার্য নয়-বিচারের জন্য প্রতিটি পদক্ষেপ আত্মত্যাগ, আত্মহুতি ও দুঃখ -সংগ্রামের প্রয়োজন |" "আমাদের সীমিত হতাশা স্বীকার করতে,কিন্তূ অসীম আশা হারাবেন না |" "অন্ধকার, অন্ধকারকে দূর করতে পারে না, তার জন্য আলোর প্রয়োজন তেমনি ঘৃণাকে ঘৃণা দ্বারা দূর করা যাবে না, তার জন্য ভালোবাসা দরকার|" "যেকোনো জায়গায় অবিচারই, সর্বদা ন্যায়বিচারের জন্য হুমকি |" "ভালোবাসাই একমাত্র শক্তি যা শত্রুকে বন্ধু করতে পারে |" "স্বাধীনতা কখনও স্বেচ্ছায় নিপীড়িত ব্যক্তি দ্বারা দেওয়া হয় না, এটা নিপীড়িতদের দ্বারা দামী করা আবশ্যক |" "আমাদের ভাইদের মতো একসাথে থাকতে বা বোকাদের মতো একসাথে থাকতে শিখতে হবে|" "আমরা সবাই আলাদা আলাদা জাহাজে আসতে পারি ,কিন্তূ আমরা এখন নৌকায় আছি |" "যদি উড়তে না পার, তবে...